নিরাপদ খুলনা চাই’ সামাজিক সংগঠনের পক্ষ থেকে পরিষদের নবনিযুক্ত প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী কে ফুলেল শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক খুলনা।
নিরাপদ পরিচ্ছন্ন ও আধুনিক নগরী গড়ার প্রত্যয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন “নিরাপদ খুলনা চাই”-এর পক্ষ থেকে খুলনা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে ১৯শে মার্চ দুপুর ১টাই খুলনা জেলা বিএনপি'র কার্যালয়ে, আয়োজিত সৌজন্য সাক্ষাতে সংগঠনের সভাপতি সরদার বাদশা ও সাধারণ সম্পাদক শেখ মোঃ দেলোয়ার হোসনের নেতৃত্বে প্রশাসকের হাতে ফুলের তোড়া তুলে দেন এবং খুলনাকে একটি নিরাপদ, যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরীতে রূপান্তরের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় সংগঠনের প্রতিনিধিরা বলেন, খুলনা মহানগরী দিন দিন জনবহুল হয়ে উঠছে। নাগরিক নিরাপত্তা, মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধ, সড়ক শৃঙ্খলা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি। তারা আশা প্রকাশ করেন, খুলনা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পীর নেতৃত্বে খুলনা
জেলা পরিষদের সেবার মান আরও উন্নত করবে এবং একটি আধুনিক, নিরাপদ খুলনা জেলা গড়তে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। খুলনা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী সংগঠনের এ শুভেচ্ছা গ্রহণ করে বলেন, “খুলনাকে নিরাপদ ও বাসযোগ্য নগরীতে পরিণত করতে খুলনা জেলা পরিষদ একা নয়, নাগরিক সমাজ ও সামাজিক সংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের সহযোগিতায় আমরা একটি উন্নত ও সুশৃঙ্খল নগর গড়ে তুলতে চাই।” তিনি আরও জানান, নগরীর অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, জনসচেতনতা বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। সৌজন্য সাক্ষাৎ শেষে উভয় পক্ষই খুলনার সার্বিক উন্নয়ন ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খুলনা চাই উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ আব্দুর রহমান, সরদার আবু তাহের,খান আশরাফুল আলম নান্নু,
মাহমুদ আলম লোটাস, এস এম মনোয়ার হোসেন লাভলু, সহ-সভাপতি এম এম দেলোয়ার হোসেন,
সহ-সাংগঠনিক সম্পাদক এস কে রানা প্রচার সম্পাদক আব্দুল আলিম,শিল্প ও বন্দর বিষয়ক সম্পাদক মোঃ তৈয়ব আলী, মোঃ শওকত আলী, সুমাইয়া খাতুন এসময় সংগঠনের সভাপতি সরদার বাদশা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক বলেন নিরাপদ খুলনা চাই একটি সামাজিক সংগঠন,সংগঠনটি সর্বপ্রকার দুর্নীতি, সকল অফিস আদালতে ঘুষ বানিজ্য, খুন, মাদক, ধর্ষণ, চাঁদাবাজি, দখলবাজি, পাচার, ভেজাল খাদ্য, অবৈধ মজুদ সিন্ডিকেটসহ সকল অনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সামাজিক দায়বদ্ধতায় ও রাষ্ট্রের কল্যাণে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সহযোগিতা করে চলেছে।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
zahidit.com