• শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৭
সর্বশেষ :
নিরাপদ খুলনা চাই এর মানববন্ধন ও সমাবেশে বক্তারা খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায় প্রশাসন এড়াতে পারেনা। নিরাপদ খুলনা চাই এর মানববন্ধন ও সমাবেশে বক্তারা খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায় প্রশাসন এড়াতে পারেনা বিকেলে সিইসির মুখোমুখি হচ্ছে বিএনপি দরজায় তালা লাগিয়ে’ বিএনপি নেতার ঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ আরও ৩ মেয়েকে নিয়ে ২৫ ডিসেম্বর সকালে ফিরবেন তারেক রহমান তফসিল ঘোষণার পর নিজেই পোস্টার অপসারণ করলেন খুলনা-৩ আসনের বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল ঝাঁকঝমকপূর্ণ আয়োজনে ওব্যাট থিংক ট্যাংক খুলনার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আরো ৩৬ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ

পাইকগাছায় রিপোর্টার্স ইউনিটি’র সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী টিপুর মতবিনিময় 

খুলনা প্রতিনিধি / ১৮৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১২ মে, ২০২৪
সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী টিপুর মতবিনিময় 

খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে  চেয়ারম্যান প্রার্থী শেখ কামরুল হাসান টিপু রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
শনিবার দুপুরে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে ইউনিটির সহ-সভাপতি মোঃ আসাদুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে মতবিনিময় করেন সাবেক পৌর প্যানেল মেয়র ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  উপজেলা চেয়ারম্যান প্রার্থী শেখ কামরুল হাসান টিপু।
পাইকগাছা রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক মোঃ ফসিয়ার রহমানের পরিচালনায় সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মলঙ্গী,সাবেক চেয়ারম্যান মুনসুর আলী গাজী, জামির হোসেন,মুক্তিযোদ্ধা শহীদ কাগুজি, ফয়জুল বারী, রোকনুজ্জামান,যুবনেতা শহীদুল্লাহ্  কায়ছার ও বাকী বিল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন পাইকগাছা রিপোর্টার্স ইউনিটি’র নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক জি এম মিজানুর রহমান মিজান,যুগ্ন সম্পাদক জিয়াউদ্দিন নায়েব, কোষাধ্যক্ষ ফিরোজ আহমেদ,দপ্তর সম্পাদক মানছুর রহমান জাহিদ, সদস্য জহুরুল হক, হাফিজুর রহমান রিন্টু, মাজহারুল ইসলাম মিথুনসহ রিপোর্টার্স ইউনিটির সকল সদস্য বৃন্দ।
আগামী নির্বাচনে শহীদ পরিবারের সন্তান শেখ কামরুল হাসান টিপুকে জয়ী করার ব্যাপারে জন্য ঐকমত পোষণ করেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com