• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৫
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

পুটিখালীতে শিক্ষকের মারপিটে নারী হাসপাতালে 

প্রতিনিধি: / ২৮৬৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

 নিজস্ব প্রতিবেদক: 
বাগেরহাটের মোরেলগঞ্জে এক সহকারি শিক্ষকের মারপিটে মিনারা বেগম (৫৫) নামের এক বৃদ্ধা নারী আহত হয়ে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ৯৯৯ এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি ঘটেছে (৭ শত্রুতার ) বুধবার সকালে উপজেলার পুটিখালী ইউনিয়নের পূর্ব সোনাখালী গ্রামে।

জানাগেছে, ওই গ্রামের শাহজাহান হাওলাদারের স্ত্রী মিনারা বেগম পিতার বাড়ির জমি জমা নিয়ে সৎ বোনের ছেলেদের সাথে বিরোধের জের ধরে সকাল সাড়ে ৮টার দিকে মিনারা পিতার বাড়িতে নিজের জমি দেখতে গেলে পূর্ব শত্রুতার জের ধরে সৎ বোনের ছেলে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রিয়াজ হাসানের হামলায় বৃদ্ধ মিনারা বেগমকে মারপিট করে আহত করে। এর পরে আহতের ছেলে স্কুল শিক্ষক শাহাজাদা ওমর ৯৯৯ এ ফোন দিলে নিকটস্ত দৈবজ্ঞহাটী তদন্ত কেন্দ্রের এএসআই আশিকুজ্জামান ঘটনাস্থল থেকে আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।

হাসপাতালে চিকিৎসারত মিনারা বেগম বলেন, পিতা মৃত. সেরাজ উদ্দিনের ওয়ারিশ সূত্রে ৮ বিঘা জমি পেয়েছি। দুই বিঘা জমি ভোগ দখল করছি। দীর্ঘ ৩০ বছর ধরে বাকি ৬ বিঘা জমি জোরপূর্বক দখল করে আমাকে বঞ্চিত করছে। সকালে আমার জমির ঘেরা বেড়া ভেঙ্গে ফেলে আমাকে মারপিট করেছে। সৎ বোনের ছেলে জাহিদ মাষ্টার আমাকে অশ্লীন ভাষায় গাল মন্দ করে ও তার ভাই শিক্ষক রিয়াজ হাসান মারপিট করেছে। জমি নিয়ে বাগেরহাট বিজ্ঞ আদালতে একটি রয়েছে। যার মামলা নং-২৮৩, ২০২৩।

মোরেলগঞ্জের দৈবজ্ঞহাটী পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আশিকুজ্জামান বলেন, ঘটনাস্থলে গিয়ে আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি ওসি স্যারকেও অবহিত করা হয়েছে।

সহকারি শিক্ষক রিয়াজ হাসান তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করে বলেন, ওখানে মারপিটের কোন ঘটনা ঘটেনি। শুধুমাত্র কথাকাটাকাটি হয়েছে।

 

এম.পলাশ শরীফ,দক্ষিণাঞ্চল২৪.কম। 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com