• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

স্বামী হত্যার বিচারের দাবীতে শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৩২৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

শ্যামনগর উপজেলার রমজাননগর গ্রামের আরিফ বিল্লাহ’র স্ত্রী আকলিমা খাতুন (৩৬) স্বামী হত্যার বিচারের দাবীতে শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন, এসময়ে তার  সাথে ছিলেন শাশুড়ী ও কন্যা।  ২২ আগষ্ট দুপুর ১২ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে লিখিত বক্তব্যে আকলিমা খাতুন বলেন, আমার স্বামী অসহায় ও হতদরিদ্র ছিলেন। আমার ৩ কন্যা সন্তান। আমার স্বামী বিভিন্ন খাল বিলে জাল দিয়ে মাছ ধরে সেই মাছ বিক্রি করে সংসার চালায়।
একই গ্রামের আব্দুল গফ্ফার শেখের পুত্র আলমগীর হোসেন, মৃত ইন্দু বাছাড়ের পুত্র হরিপদ ও অরুন বাছাড় ও মৃত হাজড়া বাছাড়ের পুত্র অসিত বাছাড় আমার স্বামীর সাথে শত্রুতা পোষন করে আসছিল।
শত্রুতার জের ধরে গত ২৪/০৩/২০২৩ তারিখ আনুমানিক রাত সাড়ে ১২ টায় মৎস্য ঘেরের আউটড্রেনে মাছধরা কালীন উক্ত ব্যক্তিগণ পূর্ব শত্রুতার জের ধরে আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করে মৎস্য ঘেরে ফেলে দেয়।
সকালে এ খবর পেয়ে শ্যামনগর থানা থেকে কর্তব্যরত অফিসার ঘটনাস্থলে হাজির হয়ে আমার স্বামীর লাশ থানায় নিয়ে আসে এবং ময়নাতদন্তে মর্গে প্রেরণ করে। তৎকালীন এম,পি, ইউপি চেয়ারম্যান ও মেম্বর আমাকে উক্ত হত্যাকারীদের বিরুদ্ধে মামলা করতে দেয়নাই। আমার স্বামীর দাফন সম্পন্ন হওয়ার পর হত্যাকারীরা অজ্ঞতনামা ব্যক্তি বলে মামলা রজু করে। বর্তমান বৈসম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী সরকার পতন হওয়ায় সাধারণ মানুষ বাক স্বাধীনতা ফিরে পাওয়ায় আমার দেবর মোঃ জাহাঙ্গীর হোসেন আইনী প্রক্রিয়ায় এ মামলায় উক্ত হত্যাকারীদের আসামী করার জন্য আমাকে সহায়তা করায় উক্ত হত্যাকারীরা আমার দেবরকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক যখম করে।
এ সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার স্বামীর হত্যাকারীদের শাস্তির দাবীতে সঠিক সত্যতা উদঘাটন করে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com