• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৪৫
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

নওগারয় ১১ টি উপজেলায় বিদ্যুৎতের লোডশেডিং জনজীবন অতিষ্ঠ 

নওগাঁ প্রতিনিধি / ২৫৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
লোডশেডিং

নওগাঁর ১১ টি উপজেলায় ভাদ্র মাসে শুক্লপক্ষে এই প্রচণ্ড গরমের মধ্যে দিনে-রাতে ঘণ্টায় ঘণ্টায়  লোডশেডিং যেন ঘুম কেড়ে নিয়েছে নওগাঁর নিয়ামতপুর শাপাহার পোরশা বদলগাছী মহাদেবপুর পত্নীতলা ধামুরহাট রানীনগর আত্রাই  মান্দা উপজেলার বাসিন্দাদের। গত এক সপ্তাহ থেকে এক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করলে আড়াই ঘণ্টা লোডশেডিং করা যেন নিয়মে পরিণত হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন উপজেলার কয়েক লক্ষাধিক মানুষ ।
অন্যদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় সাময়িক মূল্যায়ন পরীক্ষা চলছে। এতে সন্ধ্যার পর বিদ্যুৎ না থাকায় শিশু শিক্ষার্থীদের পড়ালেখাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ নিয়ে কোনো মাথাব্যথা নেই স্থানীয় প্রশাসনের। এমন অভিযোগ গ্রাহকদের।
জানা যায়, পল্লী বিদ্যুৎ সমিতি নওগাঁ-১ মান্দা জোনাল অফিসের ১৪টি ফিডারের আওতায় ৮০ হাজার গ্রাহক রয়েছেন। নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ দিতে প্রতিদিন গড়ে ১৮-১৯ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন রয়েছে। কিন্তু গত এক সপ্তাহ গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে কমিয়ে আনলে ঘাটতি পূরণের জন্য একঘণ্টা পরপর লোডশেডিং শুরু হয়। এতে প্রচণ্ড গরমের মধ্যে বিদ্যুতের এই লোডশেডিংয়ের কারণে রাতে ঠিকমতো ঘুমাতে পারছেন না এলাকার লক্ষাধিক মানুষ।এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্যুতের আসা-যাওয়া নিয়ে ট্রল শুরু হয়েছে। বিদ্যুৎ যাওয়ার সঙ্গে সঙ্গে অনেকেই পোস্ট করে ক্ষোভ ঝাড়ছেন।
উপজেলার পাঁজরভাঙ্গা গ্রামের বাসিন্দা মো. নাজিম আহম্মেদ কালবেলাকে বলেন, লোডশেডিংয়ের মাত্রা চরম পর্যায়ে গেছে। ঘরে-বাইরে কোথাও একটু স্বস্তি মিলছে না। সারা রাত থেমে থেমে লোডশেডিংয়ের পর সকালে যে একটু ঘুমাবেন তারও উপায় থাকছে না। আবার সকাল ৬টা থেকে ৭টার সময় চলে যায় বিদ্যুৎ। বিদ্যুৎ এলেও একঘণ্টা থেকে আবার চলে যাচ্ছে।চকসিদ্ধেশ্বরী গ্রামের ৫ম শ্রেণির শিক্ষার্থীর অভিভাবক মোছা. নাজমা বেগম বলেন, আমার মেয়েটির সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির দ্বিতীয় প্রান্তীক মূল্যায়ন পরীক্ষা চলছে। সন্ধ্যার পর থেকে বিদ্যুৎ যায় আর আসে। এতে পড়াশোনা করতে বাচ্চাদের সমস্যা হচ্ছে।
অন্যদিকে গরমে বিদ্যুৎ ঠিকমতো না থাকায় রাতে ঠিকমতো ঘুমাতে পারছে না। আবার সকালে ঠিকমতো উঠতে না পারায় স্কুলে যেতে দেরি হয়ে যায়। পাঁজরভাঙ্গা বাজারের ব্যবসায়ী মো. সুমন হোসেন কালবেলাকে বলেন, আমার দোকানে মূলত ওয়েল্ডিংয়ের কাজ। বেশির ভাগই রাতে কাজ করতে হয়। একবার বিদ্যুৎ চলে গেলে আসার কোনো সময় নেই। এক ঘণ্টা পরপর লোডশেডিংয়ের কারণে ব্যবসা করা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। বিদ্যুৎ অফিসে অভিযোগ করা হলেও এর পরিত্রাণ পাওয়া যায় না।
এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতি নওগাঁ-১ মান্দা জোনাল অফিসের ডিজিএম মো. শামীম পারভেজ কালবেলাকে বলেন, ৮০ হাজার গ্রাহকের জন্য প্রতিদিন গড়ে ১৮-১৯ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন থাকলেও এখন অর্ধেক পাওয়া যাচ্ছে। যার কারণে এক ঘণ্টা পরপর লোডশেডিং করে ঘাটতি মোকাবিলা করা হচ্ছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com