• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

দেবহাটা রিপোর্টার্স ক্লাবের ২ সদস্যকে বহিষ্কারের বিষয়ে ব্যাখ্যা

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ২৮৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
২ সদস্যকে বহিষ্কারের বিষয়ে ব্যাখ্যা

দেবহাটা রিপোর্টার্স ক্লাবের ২ সদস্যকে বহিষ্কারের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ। লিখিত বিবৃতিতে সভাপতি আর.কে.বাপ্পা ও সাধারন সম্পাদক ওমর ফারুক মুকুল জানিয়েছেন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায় একটি সহকারী অধ্যাপক ইয়াছিন আলীকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি সকলের মতামতের ভিত্তিতে গঠন করা হয়।
আহবায়ক কমিটি গত ৫ জুলাই, ২০২৪ ইং তারিখে এক সাধারন সভা আহবান করে। সভায় ২০ জন সদস্যের উপস্থিতিতে সকলের স্বাক্ষর,  মতামত ও পরামর্শে আহবায়ক কমিটি একটি কমিটি গঠন করে। যেটা রিপোর্টার্স ক্লাবের রেজুলেশন খাতায় সংরক্ষিত আছে। কমিটিতে আর.কে.বাপ্পাকে সভাপতি ও ওমর ফারুক মুকুলকে সাধারন সম্পাদক করে কমিটি ঘোষিত হলে পূর্বের কমিটির দুই একজন যারা নিজের স্বার্থকে বড় করে দেখে তারা এ কমিটি মানেনা বলে সভাস্থল ত্যাগ করে। অথচ তারা সকলের প্রতি আস্থা রেখে রেজুলেশন খাতায় স্বাক্ষর করে।
পরবর্তীতে তারা তার পরের দিন অর্থ্যাৎ ৬ জুলাই অহিদুজ্জামান সভাপতি ও রফিকুল ইসলাম সাধারন সম্পাদক হয়ে এক মনগড়া কমিটির ঘোষনা দিয়ে একটা হাস্যরসের সৃষ্টি করে। এখানে মজার বিষয় হচ্ছে, তারা যাদের নাম দিয়ে কমিটি ঘোষনা দেই তাদের অধিকাংশ এই বিষয়ে অবগত থাকেনা। যার কারনে উক্ত সদস্যরা অহিদ ও রফিকুলকে তিরস্কার করে  আর.কে.বাপ্পা ও ওমর ফারুক মুকুলের কমিটিতে চলে আসে। একারনে অহিদ ও রফিকুল একেকদিন একেকজনকে ভিন্ন ভিন্ন পদ দিয়ে কমিটি দিয়ে তারা নিজেরাই বিভ্রান্তিতে পড়ে আর মানুষ হাসায়।
পরে রিপোর্টার্স ক্লাবের ২২ জুলাই, ২৪ ইং তারিখে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয় এবং যারা গঠনতন্ত্র বিরোধী কর্মকান্ড করছে তাদের সদস্যপদ সাময়িক স্থগিত করে মজনুর রহমান, রুহুল আমিন মোড়ল ও রিয়াজুল ইসলাম আলমকে সদস্য করে তাদের সাথে আলোচনা করার জন্য উপকমিটি গঠন করা হয় যেটা রেজুলেশনে সংরক্ষিত। অহিদ ও রফিকুলের সদস্যপদ স্থগিত থাকার কারনে রিপোর্টার্স ক্লাবের ক্যালেন্ডারে তাদের নাম দেয়া হয়নি।
পরে ২৮ সেপ্টেম্বরের সভায় ঐ উপকমিটির মতামত ও সদস্যদের পরামর্শে অহিদুজ্জামান ও রফিকুলকে বহিষ্কার করা হয়। প্রতিটি কর্মকান্ড রিপোর্টার্স ক্লাবের গঠনতন্ত্র মেনে করা হয়েছে। এখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত আছে। কারো ব্যক্তিগত স্বার্থে প্রতিষ্টান ব্যবহার হতে দেয়া হবেনা। রিপোর্টার্স ক্লাবের চাউল উত্তোলনের বিষয়ে সংশ্লিষ্ট অফিসে খোঁজ নিলেই জানা যাবে কে বা কারা স্বাক্ষর করে নিজের ছবি দিয়ে চাউল উত্তোলন করে আত্মসাৎ করেছে যেটা ঐ অফিসে প্রমান আছে। এর সাথে অহিদুজ্জামান ও রফিকুল জড়িত। তাই এধরনের হাস্যকর বিভ্রান্তিতে না পড়ার জন্য সকলের কাছে অনুরোধ জানানো হচ্ছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com