• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:২৮
সর্বশেষ :
নিরাপদ খুলনা চাই’ সামাজিক সংগঠনের পক্ষ থেকে পরিষদের নবনিযুক্ত প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী কে ফুলেল শুভেচ্ছা ১৩ নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও ১৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো: রফিকুল ইসলাম খান খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য আহাদ আলী বিশ্বাসের ইন্তেকাল, দাফন সম্পন্ন

মো: আলাউদ্দিন, কৃষ্ণনগর, কালিগঞ্জ প্রতিনিধি / ১৭৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩০ মে, ২০২৫

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বিশ্বাসপাড়া দারুস সালাম জামে মসজিদের সভাপতি ও অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মো: আহাদ আলী বিশ্বাস (৬০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

২৯ মে (বৃহস্পতিবার) জোহরের নামাজের পর জানাজা অনুষ্ঠিত হয় এবং জানাজার নামাজ শেষে নিজ গ্রাম বিশ্বাসপাড়ার পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।

 

উল্লেখ্য সে ২৮ মে (বুধবার) দুপুর ১টা ১০ মিনিটে সাতক্ষীরা ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর কারণ হিসেবে চিকিৎসকরা ‘হার্ট ব্লক’ চিহ্নিত করেন।

 

মোঃ আহাদ আলী বিশ্বাস ১৯৮৮ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত দীর্ঘ ২৯ বছর দেশের গুরুত্বপূর্ণ বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-তে দায়িত্ব পালন করেন। অবসর গ্রহণের পর তিনি নিজ এলাকায় ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন এবং টানা ৯ বছর বিশ্বাসপাড়া দারুস সালাম জামে মসজিদের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

 

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com