• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

প্রতিনিধি: / ৩৫২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১ মার্চ, ২০২৬

ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নাগরিক খুলনা ডেস্ক
মানবিক সহায়তার আওতায় ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটির উদ্যোগে রবিবার (১লা মার্চ) সকাল ১১ টায় খালিশপুর বঙ্গবাসী এলাকায় নিজস্ব ভবনে দেড় শত দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

একজনার জন্য বরাদ্দ, তেল ৩ লিটার, চাল ২৫ কেজি, ডাল দুই কেজি, আটা দুই কেজি, আলু ৫ কেজি, লবণ ১ কেজি, খেজুর ১ কেজি, ছোলা দুই কেজি, চিনি ২ কেজি।
অনুষ্ঠানে খুলনা প্রজেক্ট অফিসার মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি এখন টেলিভিশনের খুলনা ব্যুরো ও সময়ের খবর পত্রিকার সম্পাদক মোঃ তরিকুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এখন টিভির ব্যুরো প্রধান ও সময়ের খবর পত্রিকার সম্পাদক মোঃ তরিকুল ইসলাম বলেন, ওব্যাট হেল্পার্স এ সংগঠনটি গরীব দুস্থ ও অসহায়দের পাশে দাঁড়িয়েছে। এরকম যদি সমাজের প্রতিটি ধনী মানুষ যদি এভাবেই এগিয়ে আসে তাহলে গরিব-দুঃখীরা এবং অসহায় মানুষ রা ঈদের দিন আনন্দে সময় কাটাতে পারবে।

এ সময় সভাপতির বক্তব্যে ওব্যাট হেলপারস এর খুলনা অফিসার মোঃ হুমায়ুন কবির বলেন, দেশের মানুষের উন্নয়নে গরিব দুঃখীর পাশে ওব্যাট এর প্রতিষ্ঠাতা আনোয়ার খান সাহেব যেভাবে শিক্ষার্থীদের সহযোগিতা ও আর্থিক অনুদান সহ আরোও নানাভাবে সাহায্য করেন। তারই ধারাবাহিকতা আমি যেমন ধরে রেখেছি ঠিক তেমন ধরে রাখার জন্য আমার মতন হুমায়ুন সবাইকে হতে হবে।

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সময়ের আলো পত্রিকার খুলনা ব্যুরো ও চ্যানেল এস টেলিভিশনের খুলনা জেলা প্রতিনিধি শেখ শান্ত ইসলাম, দৈনিক পূর্বাঞ্চলের ফটো সাংবাদিক এম এ হাসান, সময়ের খবরের ফটো সাংবাদিক রবিউল ইসলাম উজ্জ্বল, দৈনিক আমার একুশ পত্রিকার স্টাফ রিপোর্টার রবিউল ইসলাম রবি, ওব্যাট মনিটরিং অফিসার শারজিল জিলানী, প্রধান শিক্ষিকা নাওশিন জেবা, তানভির স্বপন, হুমায়রা হুমা, জালালুদ্দিন, মোঃ আনিসুর রহমান মুন্না-সহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com