• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:১০
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

অ’সু’স্থ স্ত্রীর জন্য দোয়া চাইলেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব

সাতক্ষীরা প্রতিনিধি / ২১০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাতক্ষীরা জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজিবের সহধর্মিণী ফারজানা আফরোজ তামান্না গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (২৬ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় সাতক্ষীরা সিটি কলেজ জামে মসজিদে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশনায়ক তারেক রহমানের দেশে দ্রুত ফিরে আসা এবং সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজিবের সহধর্মিণীর সুস্থতা কামনা করা হয়।

 

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব হাফেজ মাওলানা হাবিবুল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মহাসিন আলম, সাবেক পৌর সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক, জেলা স্বেচ্ছাসেবক দল সাতক্ষীরা শাখা।

 

এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদ বাচ্চু, আহ্বায়ক সদস্য কামরুল ইসলাম, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন নিরব, সাবেক পৌর জাসাস আহ্বায়ক গোলাম রাব্বি, হাবিবুল, তহীদুল ইসলাম, ইনামুল, সাইফুদ্দিন, মফিজুল ইসলাম, সাইদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

জানা গেছে, শেখ শরিফুজ্জামান সজিবের সহধর্মিণী ফারজানা আফরোজ তামান্না দীর্ঘ দেড় মাস ধরে জটিল রোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার উন্নতি না হওয়ায় শনিবার তাঁকে উন্নত চিকিৎসার জন্য ভারতের বেঙ্গালুরুতে নেওয়া হয়েছে।

 

নিজের অসুস্থ স্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় তিনি সাতক্ষীরাসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com