• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৩৪
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আশাশুনিতে ছাগলসহ ৪ চোর আটক

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো / ২৫০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১১ আগস্ট, ২০২৪
আশাশুনিতে ছাগলসহ ৪ চোর আটক

আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে মৎস্য ঘের থেকে ছাগল, সোলার সিস্টেম ও ঘোরের মাছ মেরে চুরি করে নেওয়ার পর ছাগলসহ ৪ জন আটক হয়েছে। আটককৃতদের শোভনালী ইউপি চেয়ারম্যানের কাছে হস্তান্তরের পর থানা সচল না থাকায় মুচলেকা নিয়ে অভিভাবকদের কাছে তুলে দেয়া হয়েছে।
সরাফপুর গ্রামের সঞ্জয় কুমার দাশ সরাফপুর পূর্ববিল ও সরাফপুর বাঁকড়া বিলে পৃথক পৃথক মৎস্য ঘেরে দীর্ঘদিন মাছ চাষ করে আসছেন। ঘেরে বিশেষ ব্যবস্থাধীনে ছাগল পালন করা হয়। সংঘবদ্ধ চোরেরা ঘেরের বাসা থেকে সোলারের প্যানেল ও ব্যাটারী, ১৫টি ছাগল এবং ঘেরের প্রচুর পরিমার বাগদা চিংড়ী লুট করে নিয়ে যায়। যার মূল্য অনুমান দুই আড়াই লক্ষ টাকা।
চোরদের মধ্যে ৪ জন চুরিকৃত ছাগলগুলো বাজারে তুলে বিক্রয়ের উদ্দেশ্যে নেয়ার পথে কুলিয়া ব্রীজের উপর পৌছলে ন্থানীয় লোকজনের সন্দেহ হলে তাদেরকে আটকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা চুরির কথা স্বীকার করে।
আটককৃত চোরেরা হলো সরাপপুর গ্রামের মৃত আঃ মাজেদের ছেলে আরব আলী, মোসলেম সরদারের ছেলে আরাফাত, ব্যাংদহা গুচ্ছ গ্রামের কামরুল সরদারের ছেলে মোস্তাকিম ও বাঁকড়া বেলেডাঙ্গা গ্রামের মোসলেম সরদারের ছেলে সাকিল হোসেন। পরে চোরসহ উদ্ধারকৃত ছাগল শোভনালী ইউনিয়ন পরিষদে পাঠান হয়।
ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর সিদ্দিক থানা বন্ধ থাকায় জিজ্ঞাবাদ শেষে মুচলেকা নিয়ে চোরদেরকে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করেন। চোরেরা তাদের গ্যাঙের আরও ১১ জনের নাম স্বীকার করেছে বলে জানাগেছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com