• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:০৯
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ইঁদুরের পেটে ১৯ কেজি গাঁজা-ভাং, আদালতে পুলিশ

প্রতিনিধি: / ২৫১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

বাবা ও ছেলের কাছ থেকে ৯ কেজি গাঁজা ও ১০ কেজি ভাং জব্দ করেছিল পুলিশ। কিন্তু থানার মালখানায় থাকা সেই আলামত নষ্ট করে ফেলেছে ইঁদুর। স¤প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের ঝাড়খÐে। এনডিটিভি জানিয়েছে, ঘটনাটি ধানবাদ জেলার রাজগঞ্জ থানার মালখানার। বিষয়টি জেলা আদালতকে অবহিত করেছে পুলিশ। ছয় বছর আগে এসব আলামত জব্দ করা হয়েছিল। স¤প্রতি রাজগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এসব আলামত হাজির করার নির্দেশ দেয় স্থানীয় আদালত। গত শনিবার প্রধান জেলা ও দায়রা জজ রাম শর্মার কাছে এ সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দেয় পুলিশ। তারা বলছে, আলামতের গাঁজা ও ভাং ইঁদুর নষ্ট করে ফেলায় তা আদালতে হাজির করা সম্ভব হয়নি। এ ব্যাপারে থানায় একটি রিপোর্টও করা হয়েছিল। ২০১৮ সালের ১৪ ডিসেম্বর দুই ব্যক্তিকে এসব মাদকসহ গ্রেপ্তার করে রাজগঞ্জ থানা পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় এফআইআরও হয়। এ সংক্রান্ত বিচার চলাকালে মামলার তদন্তকারী কর্মকর্তা জয়প্রকাশ প্রসাদকে জব্দ করা ভাং ও গাঁজা গত ৬ এপ্রিল আদালতে হাজির করার নির্দেশ দিয়েছিল বিচারক। মামলায় আসামিপক্ষের আইনজীবী অভয় ভাট বলেন, তদন্তকারী কর্মকর্তা জয়প্রকাশ প্রসাদ গত শনিবার রাজগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার একটি আবেদন নিয়ে আদালতে হাজির হন। তারা বলছেন, সব আলামত ইঁদুর নষ্ট করে ফেলেছে। এ আইনজীবীর দাবি, তার মক্কেলকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যেহেতু পুলিশ আলামত দেখাতে পারেনি।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com