• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৪৮
সর্বশেষ :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আফিল গেটে দুর্বৃত্তদের গুলিতে কমিউনিস্ট পার্টি নেতা সোহেল নিহত

ইউএনও’র নির্দেশনা উপেক্ষা করে বেতাঙ্গী নদীতে আবারও নেটপাটা দেওয়ার অ’ভি’যো’গ

ইমদাদুল হক, পাইকগাছা প্রতিনিধি / ৬৫১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

খুলনার পাইকগাছা ইউএনও এসিল্যান্ডের নির্দেশনা উপেক্ষা করে উপজেলার আলোচিত লতা ইউনিয়নের বেতাঙ্গী জলমহালের আবারও নেটপাটা দেওয়ার অভিযোগ উঠেছে।

 

রবিবার জলমহালে ইজারাদারের পক্ষের লোকজন কয়েক জায়গায় নেটপাটা দিয়ে জল সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এনিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানাযায়, লতার এই আলোচিত নদীটি ছয়টি মৌজার পানি সরবরাহের একমাত্র মাধ্যম। সম্প্রতি অতি বৃষ্টিতে গোটা এলকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে বেতাঙ্গী নদীতে একাধিক জায়গায় নেটপাটা থাকায় জল সরবরাহে বাধা পাওয়ায় নেটপাটা অপসারণ সহ নদীটি উন্মুক্তের দাবীতে কাঠামারী বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

এদিকে নদীটি উন্মুক্তের দাবীতে উপজেলা নির্বাহি অফিসার মাহেরা নাজনীন এর কাছে অভিযোগ হলে তিনি এসিল্যান্ডকে সাথে নিয়ে গত ২৭ আগষ্ট সরেজমিনে তদন্ত পূর্বক ইউনিয়ন পরিষদের সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পরিষদে আলোচনায় বসেন।

 

সভায় স্থানীয়দের দাবীর প্রেক্ষিতে তিনি ইজারাদারদের এক সপ্তাহের মধ্যে নেটপাটা অপসারণের নির্দেশ দেন। যার সর্বশেষ সময় ছিলো ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত। এদিকে অভিযোগ উঠেছে ইউএনও’র নির্দেশনা উপেক্ষা করে নতুন করে পাঁচটি জায়গায় নেটপাটা বসানোর খবর পেয়ে এলাকার মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠেছে।

 

এনিয়ে যেকোন মূহুর্তে অনাকাঙ্ক্ষিত ঘটনার আশংকা করা হচ্ছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com