• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৩১
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ইসরায়েলি হামলায় গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭

প্রতিনিধি: / ৩৫৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বিদেশ : অবরুদ্ধ গাজার আল শিফা হাসপাতালের নিকট ইসরায়েলি হামলায় সাংবাদিক মোহাম্মদ আবু শাকিল নিহত হয়েছেন। শুক্রবার তার নিহতের মধ্য দিয়ে নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে হয়েছে ১৩৭ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। আল জাজিরার আরব প্রতিনিধি জানিয়েছেন, আল শিফা হাসপাতালের নিকট শাকিলকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনীরা। স্থানীয় রেডিও আল কুদস-এ কাজ করতেন তিনি। গাজা কর্তৃপক্ষের মিডিয়া কার্যালয়ের তথ্য বলছে, গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতে এ পর্যন্ত ১৩৭ সাংবাদিক প্রাণ হারিয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে আল–জাজিরা আরবির ক্যামেরাম্যান সামের আবুদাকাও রয়েছেন। এ ছাড়া এ সময় ইসরায়েলের নির্বিচার হামলায় ৫০টির বেশি মিডিয়া কার্যালয় সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনের আজ ১৭৫তম দিন। ইসরায়েলের অবিরত হামলায় এখন পর্যন্ত ৩২ হাজার ৫৫২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৪ হাজার ৯৪০ জন ফিলিস্তিনি। অপরদিকে, হামাসের হামলায় এক হাজার ১৩৯ জন ইসরায়েলি নিহত হয়েছেন।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com