তিনি বলেন, আপনাদের আস্থা ও সহযোগিতায় এই ওয়ার্ডে আগামী দিনে আমরা একসাথে কাজ করেতে চাই। আমার দৃঢ় বিশ্বাস,আপনাদের সহযোগিতা ও দোয়া থাকলে আগামী দিনে ১৩ নং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে আরও বৃহত্তর উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হবে। আমি সবসময়ই চেষ্টা করেছি মানুষের পাশে থাকতে, দুঃসময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে। ঈদুল ফিতর আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ,শান্তি ও সমৃদ্ধি। মহান আল্লাহ তায়ালা আমাদের দেশ, জাতি ও ১৩ নং ওয়ার্ডের সকল মানুষকে সুখী, সমৃদ্ধ ও কল্যাণময় জীবন দান করুন এই প্রার্থনা করি। সবাইকে আবারও অগ্রিম ঈদ মোবারক







