• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:১২
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

এতো চোর-বাটপার থাকতে দুদক এখনো ঘুমে কেন? প্রশ্ন সারজিসের

অনলাইন ডেস্ক / ৬১২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
এতো চোর-বাটপার থাকতে দুদক এখনো ঘুমে কেন?

আওয়ামী লীগের আমলে দুর্নীতি দমন কমিশন (দুদক) ঘুমে থাকতো আর ফ্যাসিস্টদের ক্ষমতার অপব্যবহারের হাতিয়ার হিসেবে কাজ করতো৷ কিন্তু এতো চোর-বাটপার থাকতে দুদক এখনো ঘুমে কেন জানতে চেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে তিনি একথা বলেন।

 

ফেসবুক পোস্টে সারজিস লিখেছেন, আওয়ামী লীগের আমলে ‘দুদক’ ঘুমে থাকতো আর ফ্যাসিস্টদের ক্ষমতার অপব্যবহারের হাতিয়ার হিসেবে কাজ করতো ৷ কিন্তু এতো চোর-বাটপার থাকতে দুদক এখনো ঘুমে কেনো? নাকি ধমনীতে আওয়ামী রক্ত প্রবাহমান?

 

তার ওই পোস্টে মাহমুদুল হক জালীস নামে একজন কমেন্টে করেন, ফ্যাসিস্টদের দোসরদের থেকে এর চেয়ে বেশি কি আশা করা যায়? নতুন করে এসব সেক্টরে সৎ এবং যোগ্য মানুষকে নিয়োগ দেওয়া হোক। এতে করে দেশের বেকারত্ব দূর হবে।

আরেকজন কমেন্টে লিখেছেন, সরকার যেই গঠন করুক আমাদের কোনো আপত্তি নাই, আওয়ামী লীগ শাসিত সরকার যেন পুনরাবৃত্তি না হয় এটাই আমাদের চাওয়া।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com