• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৫২
সর্বশেষ :
নিরাপদ খুলনা চাই’ সামাজিক সংগঠনের পক্ষ থেকে পরিষদের নবনিযুক্ত প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী কে ফুলেল শুভেচ্ছা ১৩ নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও ১৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো: রফিকুল ইসলাম খান খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কালিগঞ্জের বিষ্ণুপুরে শত্রুতার জেরে বৃক্ষ নিধন করেছে দূ র্বৃ ত্তরা

হাফিজুর রহমান শিমুল / ১২৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৭ মে, ২০২৫

সাতক্ষীরার কালিগঞ্জে পূর্ব শত্রুতার জেরধরে ষড়যন্ত্র
মূলক ভাবে মৎস্য ঘেরের ভেঁড়িতে লাগানো আমসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিধন করার অভিযোগ করেছে একটি সংখ্যালঘু পরিবার।

 

অভিযোগ ও সরেজমিন সূত্রে জানাগেছে, গত মঙ্গলবার (৬ মে) রাতের আঁধারে ১৬টি ফলকার আম গাছসহ বেশ কয়েকটি অন্যান্য গাছ কেটে দিয়েছে দূর্বৃত্তরা। ঘটনাটি বিষ্ণুপুর ইউনিয়নের বেজুয়া গ্রামের মৃত কালীপদ মন্ডলের পুত্র বিশ্বনাথ মন্ডল ও মধুসূদন মন্ডলের মৎস্য ঘেরের ভেঁড়িতে ঘটেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে ঘের মালিক বিশ্বনাথ মন্ডল ও মধুসূদন মন্ডল।

 

মৎস্য ঘের মালিক জানান, ঘেরের ভেঁড়ির সীমানা ঘেঁষে লাগানো গোবিন্দভোগ আম গাছগুলো গভীর রাতে কেটে দিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে দূর্বৃত্তরা। সকালে ঘেরের ভেঁড়িতে গাছ গুলো কাটা অবস্থায় দেখতে পায়ে চেয়ারম্যানকে জানালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

সরেজমিনে গেলে এলাকার একাধিক ব্যক্তি জানান, রাতের আঁধারে কে বা কারা তার লাগানো গাছগুলো কেটে দিয়েছে তা নিশ্চিত বলা নাগেলেও ইতিপূর্বেও বেশ কয়েকবার বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও মামলাবাজ সিদ্দিক এবং তার সহোদর সাদেক নানাবিধ ক্ষতিসাধন করেছিল। সম্প্রতিও প্রকাশ্যে হুমকি দিয়েছিলো সাদেক গং। একজনের সাথে আরেক জনের শত্রুতা থাকতেই পারে, তবে গাছের সাথে শত্রুতা কেন? সঠিকভাবে তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনা দরকার।

 

এ ব্যাপারে বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সাথে কথা হলে তিনি বলেন, গাছ কাটার বিষয়ে অভিযোগ পেয়েই দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুষ্কৃতিকারীদের শনাক্তে খোঁজ খবর নেয়া হচ্ছে। প্রমান পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করা হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com