• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:২৯
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

হাফিজুর রহমান শিমুল / ৪২২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

কালিগঞ্জে উপজেলা বিএনপির উদ্যোগে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর-২৫) বিকেলে রোকেয়া মনসুর মহিলা কলেজের সামনে থেকে র‍্যালী শুরু হয়ে ব্রিজের দক্ষিন পারে সমাবেশ অনুৃষ্ঠিত হয়।

 

উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও কালিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃরোকনুজ্জামান এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দীন।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও সাতক্ষীরা ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিঃ আইয়ুব হোসেন মুকুল, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শেখ মনিরুল ইসলাম মনু, উপজেলা বিএনপির সাবেক তথ্য বিষয়ক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা যুবদলের সিনিঃ যুগ্ম আহবায়ক প্রভাসক সাইফুল ইসলাম। এসময়ে উপস্থিত ছিলেন কৃষ্ণনগরের সাবেক আহবায়ক আল মাহমুদ ছট্টু, রতনপুরের সাবেক আহবায়ক রফিকুল ইসলাম বাবু, মৌতলার সাবেক আহবায়ক আনিছুর রহমান হাবিবুল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, মথুরেশপুরের সাবেক আহবায়ক শহিদুল ইসলাম বদরু, ধলবাড়িয়া ইউনিয়নের সাবেক আহবায়ক রেজাউল ইসলাম, তারালীর সাবেক আহবায়ক এনামুল হক এনাম, চাম্পাফুল ইউনিয়নের সাবেক আহবায়ক আবুল কালাম মেম্বর, নলতার সাবেক সদস্য সচিব মাষ্টার শাহিনুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক শেখ শাহীন কবীর, সাবেক সাধারণ সম্পাদক এসএম রেদাওয়ান ফেরদাউস রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য গাজী মোখলেছুর রহমান, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আরিফুর রহমান ছোটন, উপজেলা ছাত্রদলের সিনিঃ যুগ্ম আহবায়ক মিলন, উপজেলা জাসাস এর আহবায়ক মুরশীদ আলী গাজী, কালিগঞ্জ সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি তাজ ও সেক্রেটারী ফারুক, উপজেলা তাঁতিদলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, রোকেয়া মনসুর মহিলা কলেজের সম্পাদিকা তৈয়েবা তোহা প্রমুখ।

 

বক্তব্য রাখেন উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দীর্ঘদিন পরে কালিগঞ্জে আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দীন এর নেতৃত্বে সর্ববৃহৎ র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com