• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:২৬
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কালিগঞ্জে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের মূলহোতা আটক

হাফিজুর রহমান শিমুল / ১৪২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫

কালিগঞ্জে মোটরসাইকেল চুরিকালে হাতেনাতে ধরা অতঃপর গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। ঘটনাটি কালিগঞ্জ উপজেলার জনতা ব্যাংকের সামনেই ঘটেছে।

 

থানা ও স্থানীয় সূত্রে জানাগেছে, বুধবার (১২ মার্চ) বেলা ১২ টায় জনতা ব্যাংকের সামনে শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামের বাবু (৪২) উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামের দুলাল চন্দ্র মন্ডলের ছেলে প্রিয়ংকার মন্ডল এর ১৫০ সিসি পালসার মোটরসাইকেলের তালা ভেঙ্গে নিয়ে যাওয়ার সময়ে হাতেনাতে ধরে উত্তম মাধ্যম দিয়ে থানা পুলিশে সোপর্দ করে।

 

সে একই ভাবে মঙ্গলবার (১১ মার্চ) সকালে উপজেলার বাঁশতলা বাজার এলাকা থেকে একটি লাল রঙের হিরোহুন্ডা মটর সাইকেল চুরি করে। যা বাজারের সিসি ক্যামেরায় ধরা পড়ে। চব্বিশ ঘন্টার ব্যবধানে একই ব্যাক্তি আরেকটি পালসার মোটর সাইকেল চুরির ঘটনা রিতিমতো হতবাক করে ফেলেছে পুলিশ ও সচেতন জনগনের।

 

থানার  অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মটর সাইকেল চোর আটকের কথা স্বীকার করে জানান, এই বাবু মটর সাইকেল চোর সিন্ডিকেটের অন্যতম সদস্য। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তপূর্বক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com