• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:১৪
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল   

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি / ১৮৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

মাগুরার মহম্মদপুরে কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল আট দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রথম সেমিফাইনাল ম্যাচে অংশ নেন ওরা ১১ জন ফুটবল একাদশ মাগুরা বনাম দীঘা ফুটবল একাদশ।

 

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকালে শহীদ আহাদ-সুমন মিনি স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়।

 

প্রথম সেমিফাইনালে ৩-০ গোলে দীঘা ফুটবল একাদশকর পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন ওরা ১১ জন ফুটবল একাদশ মাগুরা।

 

যুব সমাজের পরিবর্তন এবং মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্য নিয়ে ড. আলী আফজাল ফাউন্ডেশন এই আট দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন।

 

যার কন্ঠে হাজার হাজার দর্শক আর দুই টিমের খেলোয়াড়েরা উৎসাহিত হয়ে থাকে, সেই জনপ্রিয় ধারাভাষ্যকার রফিকুল ইসলাম খোকনের উপস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান কাবুল, বিশিষ্ট সমাজসেবক মো: জিয়াউল হক বাচ্চু, সহকারী অধ্যাপক মো: অছিউজ্জামন বুলবুল, কৃতি ফুটবলার ও সাবেক কৃষি ব্যাংক কর্মকর্তা মুস্তাফিজুর রহমান নান্নু, কৃতি ফুটবলার আলীম খাঁন, বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালাম, সিনিয়র শিক্ষক নাইমুল হুদা, প্যানেল চেয়ারম্যান মোঃ নওশের আলী, প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি আজিজুর রহমান টুটুল ও আয়োজক কমিটির অন্যতম সদস্য মেহেদী হাসান সবুজ প্রমূখ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com