• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৯
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কোস্টা রিকাকে ৩-১ গোলে পরাজিত করেছে আর্জেন্টিনা পিছিয়ে পড়েও

প্রতিনিধি: / ২৪৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৭ মার্চ, ২০২৪

স্পোর্টস: লস এ্যাঞ্জেলেসে পিছিয়ে পড়েও বিশ্ব চ্যাম্পিয়নদের রক্ষা করেছেন এ্যাঞ্জেল ডি মারিয়া, এ্যালেক্সিস ম্যাক এ্যালিস্টার ও লটারো মার্টিনেজ। গতকাল বুধবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এই তিন তারকার গোলে কোস্টা রিকাকে ৩-১ ব্যবধানে পরাজিত করেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইনজুরিতে থাকায় গতকালও মাঠে নামতে পারেননি অধিনায়ক লিওনেল মেসি। লস এ্যাঞ্জেলেসের মেমোরিয়াল কোলেসিয়ামে তাদের এই জয়টা প্রাপ্য ছিল। এর মাধ্যমে কোপা আমেরিকাকে সামনে রেখে দুই ম্যাচের যুক্তরাষ্ট্র সফর জয় দিয়ে শেষ করলো আর্জেন্টিনা। এর আগে শুক্রবার ফিলডেলফিয়ায় এল সালভাদোরকে ৩-০ গোলে পরাজিত করেছিল লিওনেল স্কালোনির দল। গতকালকের ম্যাচে পুরো প্রথমার্ধই আধিপর্ত ধরে রেখেছিল আর্জেন্টিনা। বেশ কিছু আক্রমনে তারা কোস্টা রিকার রক্ষনভাগকে ব্যস্ত করে তুলে। অথচ ৩৪ মিনিটে কাউন্টার এ্যাটাক থেকে উল্টো কোস্টা রিকাই এগিয়ে যায়। ম্যানফ্রেড উগাল্ডের পাস থেকে আলভারো জামোরার লো শট রুখে দেন আর্জেন্টাইন গোলরক্ষক ওয়াল্টার বেনিতেজ। ফিরতি বলে উগাল্ডে বল জালে জড়ান। ৫২ মিনিটে অভিজ্ঞ ডি মারিয়ার দুর্দান্ত গোলে সমতায় ফিরে আর্জেন্টিনা। ৩৬ বছর বয়সী বেনফিকা উইঙ্গারের দুর্দান্ত ফ্রি-কিক কোস্টা রিকান গোলরক্ষক কেইলর নাভাসের ধরার সাধ্য ছিলনা। সেট পিস থেকে চার মিনিট পর ব্যবধান ২-১’এ নিয়ে যায় আর্জেন্টিনা। কর্ণার থেকে নিকোলাস টাগলিয়াফিকোর হেড বারে লেগে ফেরত আসে। ফিরতি বল পোস্টের কাছে থেকে জালে জড়ান ম্যাক এ্যালিস্টার। ইন্টার মিলান ফরোয়ার্ড মার্টিনেজ ৭৭ মিনিট রডরিগো ডি পলের থ্রæ বল থেকে দারুন ফিনিশিংয়ে নাভাসকে পরাস্ত করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com