• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:১০
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ক্ষু’ধার জ্বালায় কেশবপুর ছেড়ে ডুমুরিয়ায় হনুমানের আগমণ

শেখ মাহাতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা / ৮৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

কেশবপুরের হনুমান ক্ষুধার জ্বালায় ডুমুরিয়াতে, দেখতে মানুষের ভিড়। খাদ্যের অভাবে লোকালয়ে ছুটে বেড়াচ্ছে মুখপোড়া হনুমানটি। গত কয়েকদিন গাছে গাছে ঘুরে অবশেষে ক্ষুধার জ্বালায় নেমে এসেছে বাজার ঘাটে। শুক্রবার সকালে (৭ নভেম্বর) খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের টিপনা নতুন রাস্তা বাজারে বিভিন্ন চা স্টল ও খাবার হোটেলে ঘুরে বেড়াতে দেখা গেছে। মুখ পোড়া হনুমানটিকে একনজর দেখার জন্য উৎসক জনতা ভিড় করছেন।

 

রুটি, বিস্কুট,কলা ,বাদাম, কমলা, আপেল সহ বিভিন্ন ধরনের খাবার দেয়া মাত্রই তা খাচ্ছে। শুক্রবার দিন প্রথমে তাকে টিপনা নতুন রাস্তা বাজারে চা বিক্রেতা আশুতোষ পাল হনুমান টি কলা রুটি খেতে দেয়, মুদি ব্যবসায়ী শেখ মোফাজ্জেল হোসেন, মুদি ব্যবসায়ী উজ্জ্বল পাল কে খেতে দিতে বললে সে না দিলে তার দোকানে উঠে বাদাম বের করে খাওয়া শুরু করে।

 

জানা গেছে ২৫ টি হনুমান গোনালী,বামুন্দিয়া, টিপনা সহ বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াতে দেখা গেছে।

 

এদিকে হনুমানটিকে একনজর কাছ থেকে দেখার চেষ্টা করেও দেখা মেলেনি অনেকের। বৃহস্পতিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্ষুধার জ্বালায় বাজারে চলে আসে। যাদের কাছে নিরাপদ মনে করছে তাদের খাবার খাচ্ছে এবং কাছে যাচ্ছে। কেউ কেউ ওই সময়ে তাকে আদর করলে হনুমানও তাকে মাথা থেকে উকুন তুলে দিচ্ছে।

 

এসময় হিন্দু সম্প্রদায়ের অনেকে হনুমানটিকে নেড়ে চেড়ে আদর করে দেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com