• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৫৩
সর্বশেষ :
নিরাপদ খুলনা চাই’ সামাজিক সংগঠনের পক্ষ থেকে পরিষদের নবনিযুক্ত প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী কে ফুলেল শুভেচ্ছা ১৩ নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও ১৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো: রফিকুল ইসলাম খান খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

চাপড়ায় চেয়ারম্যান ডাবলুসহ স ন্ত্রা সীদের ফাঁ সির দাবীতে মানববন্ধন 

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো / ২৬৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
ফাঁ সির দাবীতে মানববন্ধন 

আশাশুনির উত্তর চাপড়ার ত্রাস সম্প্রতি জাকারিয়া হত্যা সহ একাধিক মামলার আসামী ভুমিদস্যু ইউপি চেয়ার‌্ম্যান মাহবুবুল হক ডাবলু সহ তার সন্ত্রাসী বাহিনীদের গ্রেপ্তার পূর্বক ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসি।
বুধবার বেলা ১১টায়  মহেশ্বরকাটি মৎস্যসেটে  উপজেলার বুধহাটা ইউনিয়নের উত্তর চাপড়ায় হত্যার শিকার জাকারিয়া সরদারের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার পূর্বক ফাঁসির দাবীতে তার বাড়ীর সামনে রাস্তার উপর দীর্ঘ সময় মানববন্ধনে সভাপতিত্ব করেন সাবেক মেম্বর হাফেজ রবিউল ইসলাম।
মানববন্ধনে কান্না জড়িত কন্ঠে বক্তব্য রাখেন নিহতের ভাইপো, আব্দুল্লাহ আল বাইজিদ সোহাগ, নিহত পুত্র মোস্তাহিদ হোসেন, বোন রেবেকা খাতুন, জহির উদ্দীন, ইউনিয়ন জামায়েতের আমির মাও: আব্দুস ওয়াদুদ প্রমুখ। মানববন্ধনে বক্তাগন বুধহাটা ইউপি চেয়ারম্যান উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক মাহবুবুল হক ডাবলুর হুকুমে তার সন্ত্রাসী বাহিনীরা গত ৮ সেপ্টম্বর জাকারিয়া সরদার ও তার পরিবারের লোকজনদের চানিজ কুড়াল, রড ও লাঠি শোটা নিয়ে মারপিট ও নৃসংশভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এসময় অনেকেই গুরুতর আহত হয়েছে। নিহতের বোন বলেন থানা থেকে অভিযোগ দিতে গেলে আমরাদের মামলা নিবে না পুলিশ কারণ চেয়ারম্যান এর পক্ষীয়  লোকজন বলাবলি করে বেড়াচ্ছে। বক্তাগন হুকুমদাতা চেয়ারম্যান ডাবলুসহ হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করে পুলিশ প্রশাসনে আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
বুধহাটা ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক ডাবলু জানান এটি মুলত: উত্তর চাপড়া মসজিদ কেন্দ্রীক দুপক্ষের মধ্যের ঘটনা। আমার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে, আমি ও আমার পরিবার ষড়যন্ত্রের শিকার হচ্ছি। আমি চাই এ ঘটনার সাথে যারাই জড়িত সঠিক তদন্তের মাধ্যমে তাদের যেন শাস্তি হয়।
এ ঘটনায় আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, উভয় পক্ষের মারামারিতে অনেকেই আহত হয়।
এঘটনায় ইউনুছ সরদার বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেক করে একটি এজাহার দায়ের করেন। উক্ত ১৮ জনের নামীয় এজাহারটি আশাশুনি থানার মামলা নং-০৭ রুজু করা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় জাকারিয়া মৃত্যুবরণ করেন। বিষয়টি আমরা জানতে পেরে বিজ্ঞ আদালতকে অবহিত করি। আসামীদের ধরার জন্য আমরা অভিযান অবাহত রেখেছি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com