• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৫৪
সর্বশেষ :
ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আফিল গেটে দুর্বৃত্তদের গুলিতে কমিউনিস্ট পার্টি নেতা সোহেল নিহত শ্রমিক ইয়াসিনের অসুস্থ স্ত্রীকে বাঁচাতে এমপি রকিবুল ইসলাম বকুলের সহায়তা

চেয়ারম্যান- এ্যাড. মান্নান, ভাইস চেয়ারম্যান ঈদুল ও পলি

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি / ১১৭০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২২ মে, ২০২৪

মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদ নির্বাচনে অনেক ভোটের ব্যবধানে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আনারস প্রতিকের স্বতন্ত্র প্রার্থী এ্যাড. আব্দুল মান্নান এবং ভাইস চেয়ারম্যান মোঃ ঈদুল শেখ (চশমা) ও হাঁস প্রতিক নিয়ে শামীমা হাসান পলি মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

 

মঙ্গলবার (২১ মে) রাতে উপজেলা পরিষদের ফলাফল কক্ষ থেকে এ ফল ঘোষনা করা হয়। এ সময় জানা যায়, দিনব্যাপি উপজেলার ৮টি ইউনিয়নে ৬৪টি ভোট কেন্দ্রের ৪৬৫টি বুথে এই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

বিজয়ী আনাসর প্রতিকের প্রার্থী এ্যাড. আব্দুল মান্নানের প্রাপ্ত ভোট সংখ্যা ৪৩ হাজার ৯৭৭টি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ কবিরুজ্জান শালিক প্রতিক নিয়ে পেয়েছেন ৩৩ হাজার ৯৬২ ভোট।

অপর দিকে ভাইস চেয়ারম্যান পদে মো. ঈদুল শেখ ৪৮ হাজার ৩১৫ এবং শামীমা হাসান পলি ৩৮ হাজার ৫৭১টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

ঈদুল শেখের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিশিষ্ট ব্যবসায়ী মো: সুজন শিকদার তালা প্রতিকে পেয়েছেন ২২ হাজার ১ ভোট এবং শামীমা হাসান পলির নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বপ্না রানী বিশ্বাস কলস প্রতিকে পেয়েছেন ১৭ হাজার ৪৯৫টি ভোট।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com