• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:২৬
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জয়সওয়ালের যত কীর্তি ডাবল সেঞ্চুরিতে

প্রতিনিধি: / ৩১৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টেও ডাবল সেঞ্চুরির আরেকটি নজির গড়েছেন ওপেনার যশস্বী জয়সওয়াল। অনবদ্য ডাবল সেঞ্চুরিতে এলিট লিস্টেও ঢুকে গেছেন তিনি। তবে রোহিত শর্মা ৪ উইকেটে ৪৩০ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা না করলে হয়তো তার আগ্রাসী ইনিংসটি অনন্য মাত্রা পেতো! সেটি হতো এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড! এক ইনিংসে সর্বোচ্চ ১২টি ছক্কার মালিক ছিলেন পাকিস্তানি গ্রেট ওয়াসিম আকরাম। ১৯৯৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ২৫৭ রানে অপরাজিত ছিলেন ১২টি ছক্কায়। এবার তাকে স্পর্শ করেছেন জয়সওয়াল। ২৩৬ বলে ১৪ চার ও ১০ ছক্কায় ২১৪ রানে অপরাজিত ছিলেন জয়সওয়াল। অথচ শনিবার ১০৪ রানের পর পিঠের চোটের কারণে আর ব্যাট করতে পারেননি। চতুর্থ দিন মাঠে নামলেন ঠিকই। নেমে বিরাট কোহলি ও বিনোদ কাম্বলির পর তৃতীয় ভারতীয় ব্যাটার হিসেবে টানা দুই টেস্টে হাঁকিয়েছেন ডাবল সেঞ্চুরি। এর আগে বিশাখাপত্তনমে খেলেছেন ২০৯ রানের ইনিংস। ইংলিশ বোলারদের বিপক্ষ ব্যাটটাকে তরবারি বানিয়েছিলেন জয়সওাল। ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন ৮৬.৫৮ স্ট্রাইক রেটে ২৩১ বলে। টেস্টে বয়সের হিসেবেও জয়সওয়ালের এই ইনিংসটি রেকর্ডের তালিকায় ঢুকে গেছে। তৃতীয় সর্বকনিষ্ঠ হিসেবে ডাবল সেঞ্চুরির মালিক হয়েছেন তিনি (২২ বছর ৫৩ দিন)। ২১ বছর ৫৪ দিন নিয়ে এই তালিকার চ‚ড়ায় ভারতের বিনোদ কাম্বলি। ২১ বছর ৩১৮ দিন বয়স নিয়ে দুইয়ে আছেন কিংদবন্তি স্যার ডন ব্র্যাডম্যান। রাজকোটে জয়সওয়ালের ডাবল সেঞ্চুরিতে ভর করেই ইংল্যান্ডকে ৫৫৭ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে ভারত। ইনিংস ঘোষণার আগে জয়সওয়ালের সঙ্গে ৬৮ রানে অপরাজিত ছিলেন সরফরাজ খান।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com