• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:০৯
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ঝিলবুনিয়ার অফিস সহকারিকে চাপা দিল পরিবহন

প্রতিনিধি: / ৩২৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

জেলা প্রতিনিধি,বাগেরহাট: বাগেরহাটের কচুয়া গোলাম রসুল নামে এক মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়েছে যাত্রীবাহি পরিবহন বলেশ্বর। শুক্রবার (১৯ এপ্রিল) সকালে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের সাইনবোর্ড এলাকায় এ দুঘুটনা ঘটে। ঘটনার সময় জিলবুনিয়া মাদরাসায় অফিস সহায়ক গোলাম রসুল কর্মস্থলে যাচ্ছিলেন। এসময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বলেশ্বর পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় গোলাম রসুলের। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত গোলাম রসুল কচুয়া উপজেলার দোবাড়িয়া গ্রামের মালেক তালুকদারের ছেলে। তিনি মোরেলগঞ্জ উপজেলার জিলবুনিয়া মাদরাসায় অফিস সহায়ক হিসেবে চাকরি করতেন। তিনি সকালে বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে সাইনবোর্ড মোড়ে পৌঁছালে বলেশ্বর পরিবনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী জানান, চালক ও সহযোগী পালিয়ে গেলেও বাসটি জব্দ করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।পরবর্তি আইন ব্যবস্থা প্রক্রিয়াধিনও বলে জানান এ কর্মকর্তা।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com