• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৫২
সর্বশেষ :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আফিল গেটে দুর্বৃত্তদের গুলিতে কমিউনিস্ট পার্টি নেতা সোহেল নিহত

ডুমুরিয়ায় চাল পট্টিতে অ’বৈ’ধ স্থাপনা উচ্ছেদ অ’ভি’যা’ন

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি / ৭৬৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

ডুমুরিয়া বাজারে সরকারি জমি অবৈধভাবে দখল করে ব্যবসা প্রতিষ্ঠান ও ভবন নির্মাণের হিড়িক পড়েছে। বাজারের চাল পট্টিতে খলসী গ্রামের মোঃ শফিউল্লাহ গাজী ও গোলনা গ্রামের জিল্লুর রহমান খানের দখলীয় সরকারি সম্পত্তিতে অবৈধভাবে পাকা ইমারত নির্মাণের চেষ্টা করা হচ্ছিল। খবরের ভিত্তিতে রবিবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান চালায়।

 

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন জানান, অভিযানে মোঃ শফিউল্লাহ গাজী ও জিল্লুর রহমান খানের দুটি স্থাপনায় পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া বাজারে অবৈধভাবে গড়ে ওঠা মোঃ আইয়ুব আলীর ৪ তলা ভবন, আব্দুল মজিদ শেখের ২ তলা ভবনসহ সকল অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে। সরকারি নির্দেশনা উপেক্ষা করে স্থাপনা গড়ে তুললে সেই ব্যবসায়ীরা ভবিষ্যতে বাজারের ঘর বরাদ্দ থেকে বঞ্চিত থাকবেন। এক সপ্তাহের মধ্যে অবৈধ দখলদারদের উচ্ছেদ তালিকা জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে।

 

এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মনির হোসেন, উপজেলা কানুনগো মোঃ জাকির হোসেন, উপজেলা সার্ভেয়ার মোঃ মিজানুর রহমান, ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, উপসহকারী কর্মকর্তা রাজীব হোসেন, নাজির কিরণ বালাসহ বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com