• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৩৭
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

তলা ফেটে মোংলায় দূর্ঘটনার কবলে পড়েছে কয়লা বোঝাই লাইটার জাহাজ  

প্রতিনিধি: / ৩০৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি: মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকা থেকে কয়লা বোঝাই করে নোয়াপাড়া(যশোর) যাওয়ার সময় তলা ফেটে কানাইনগর এলাকায় দূর্ঘটনার কবলে পড়েছে এমভি ইশরা মাহমুদ নামক একটি লাইটার জাহাজ।
বাংলাদেশ লাইটার শ্রমিক এসোসিয়েশনের মোংলা শাখার সহসভাপতি মাইনুল হোসেন মিন্টু জানান,মোংলা বন্দরের হারবাড়িয়া -৬ নম্বর এলাকায় অবস্থানরত এমভি পারস নামক একটি বিদেশী বানিজ্যিক জাহাজ থেকে ৯৫০ মেট্রিকটন কয়লা বোঝাই করে এমভি ইশরা মাহমুদ লাইটারটি। এর পর আজ শনিবার(২৪ ফেব্রয়ারী) সকালে লাইটারটি ছেড়ে যায় নোয়াপাড়ার উদ্দ্যেশ্যে। পশুর চ্যানেলের কানাইনগর এলাকায় আসলে ডুবোচরে আটকে তলা ফেঁটে যায় লাইটারটির। দ্রæত চালক নৌযানটিকে নদীর তীরে উঠিয়ে দেয়। এতে লাইটারটি ডুবে যাওয়া থেকে রক্ষা পায়।
লাইটারটির পরিচালক মোঃ সাকির মুঠোফোনে জানান,ডুবোচরে আটকে যাওয়ার কারনে নৌযানের কোথাও ফাটল দেখা দিয়েছে। এতে করে পানি ডুকতে শুরু করে। তাই নদীর চরে রেখে সেখান থেকে অন্য একটি বার্জে কয়লা অপসারন করে ফেলা হচ্ছে।
মোংলা বন্দর কতৃপক্ষের হারবার মাস্টার ক্যাপটেন শাহীন মজিদ জানান, লাইটার দূর্ঘটনার কারনে বন্দর চ্যানেলে জাহাজ বা নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com