• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৫৫
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

তাপদাহ ও প্রচন্ড গরমে তৃষ্ণার্তদের মাঝে ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরন করেছেন এমপি স্বপন

সাতক্ষীরা প্রতিনিধি / ২৮৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরন করেছেন এমপি স্বপন

সাতক্ষীরায় তীব্র তাপদাহ ও প্রচন্ড গরমে তৃষ্ণার্তদের মাঝে ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরন করা হয়েছে। কলারোয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বুধবার সকালে কলারোয়া উপজেলা মোড়ে ভ্যান,ইজিবাইক চালক, মটর শ্রমিক, সাধারন মানুষ পথচারীদের মাঝে ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরন করেন সাতক্ষীরা -১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন।

 

এসময় উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলতাব হোসেন লালটু, কলারোয়া যুব লীগের সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম, যুবলীগের সহ সভাপতি মাসুমুজামাম মাসুম,কলারোয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ আশিকুর রহমান মুন্না, থানা জামে মসজিদের খতিব আসাদুজ্জামান ফারুকি সহ আরো অনেকে।

 

এসময় এমপি ফিরোজ আহমেদ স্বপন বলেন, মানুষ মানুষের জন্য- জীবন জীবনের জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- যার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে মানুষের পাশে থাকুন। আমিও সেই অনুযায়ী সেইভাবেই মানুষের পাশে থাকতে চেষ্টা করছি। যদিও এই ধরনের কার্যক্রম চাইলে অনেকেই করতে পারে কিন্তু এর জন্য প্রথমত একটা ভালো মন থাকতে হবে। তাহলেই সম্ভব মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো।

 

তিনি আরো বলেন,প্রচণ্ড তাপদাহে মানুষ যাতে পানি পান করে সেজন্য আমরা মানুষকে উদ্বুদ্ধ করছি।গরীবের মাঝে খাবার স্যালাইন ও পানি বিতরণ ভালো কাজ। যতদিন পর্যন্ত তাপদাহ থাকবে ততদিন পর্যন্ত আমার পক্ষ থেকে পানি বিতরণ চলমান থাকবে


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com