• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:১০
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

তালায় মোটরসাইকেল কেনা নিয়ে স্ত্রী ও মায়ের সঙ্গে বিবাদ, ধারালো অ স্ত্রের কোপে মৃ ত্যু

তালা, সাতক্ষীরা প্রতিনিধি / ৫৩৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫

সাতক্ষীরার তালা উপজেলার আটারই গ্রামে পারিবারিক কলহের জেরে মো. হাবিবুর মোড়ল (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত হাবিবুর ওই গ্রামের আব্দুল্লাহ মোড়লের ছেলে।

 

সোমবার (২১ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ থেকেই এ হত্যাকাণ্ডের সূত্রপাত।

 

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে হাবিবুরের স্ত্রী শান্তা ও মা পারুল তাকে গুরুতর আহত অবস্থায় তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মাথা ও শরীরজুড়ে ধারালো অস্ত্রের একাধিক কোপের চিহ্ন ছিল।

 

এলাকাবাসীরা জানান, ঘটনার আগে মোটরসাইকেল কেনা নিয়ে স্ত্রী ও মায়ের সঙ্গে হাবিবুরের তীব্র বাকবিতণ্ডা হয়। তিনি মাদকাসক্ত ছিলেন বলেও দাবি করেন স্থানীয়রা। একপর্যায়ে তিনজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে, যা মারাত্মক রূপ নেয়।

 

তবে নিহতের পরিবার এখনও হত্যার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে মুখ খুলতে নারাজ।

 

খবর পেয়ে তালা থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

 

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দিন জানান, “ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com