• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:১৮
সর্বশেষ :
নিরাপদ খুলনা চাই’ সামাজিক সংগঠনের পক্ষ থেকে পরিষদের নবনিযুক্ত প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী কে ফুলেল শুভেচ্ছা ১৩ নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও ১৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো: রফিকুল ইসলাম খান খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

দেবহাটার খলিশাখালীতে ভুমিহীনদের উপরে হামলা ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ২৫৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
হামলা ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন

দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের খলিশাখালী ভুমিহীন জনপদে গত কয়েকদিন ধরে লুটপাট, হামলা ও বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। খলিশাখালী এলাকায় ভুমিহীন জনতার ঘরে আগুন, গুলি ও বোমা বর্ষণ, হামলা ও লুটপাটের প্রতিবাদে শনিবার ১৭ আগষ্ট দুপুর ১টায় ভূমিহীনদের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।
উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ভুমিহীন সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও রিয়াজুল ইসলাম রিয়াজের পরিচালনায় বক্তব্য রাখেন বাবলু হোসেন, আঃগফুর, মহিলা নেত্রী মমতাজ বেগম প্রমুখ। এসময় তারা বলেন, এ এলাকায় ভূমিহীনরা দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। গত কয়েকদিন আগে একশ্রীনির বাহিনী ভুমিহীনদের বসতঘরে রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দিয়ে পুড়িয়ে দেয়। এলোপাতাড়ি ভাবে গুলি ও বোমা বর্ষন করে। এতে নারী-পুরুষসহ কয়েকজন মারাত্বকভাবে আহত হয়।
এক ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে অত্যাচারী বাহিনী ভুমিহীন জনতাদের উপর গুলি ও বোমা বর্ষণ ঘটায় বলে তারা উল্লেখ করেন। এরপরেও হামলাকারীরা ভুমিহীনদের উপর একের পর এক নানাভাবে হয়রানি ও ক্ষতি করেই চলেছে। সমাবেশে তারা সঠিক তদন্ত করে ভূমিহীনদের আবাসস্থল রক্ষা ও তাদের নাগরিক অধিকার নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ ও ব্যবস্থা গ্রহনের আবেদন জানান।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com