• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৩৯
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

দেবহাটায় আওয়ামীলীগে সংশ্লিষ্টতার অভিযোগে ৫ইউপি সদস্যসহ ১ ছাত্রলীগনেতা আ ট ক

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ৩৮৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১২ মে, ২০২৫
আওয়ামীলীগে সংশ্লিষ্টতার অভিযোগে ইউপি সদস্যসহ ছাত্রলীগনেতা আটক

দেবহাটায় আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে ৫ ইউপি সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে। আটককৃতরা সকলে দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য। সোমবার (১২মে) দুপুরে জনরোষের মুখে ইউনিয়ন পরিষদ ভবন থেকে তাদেরকে গ্রেপ্তার করে দেবহাটা থানা পুলিশ।

 

তাদের বিরুদ্ধে আওয়ামীরীগের সাথে সংশ্লিষ্টতার বিভিন্ন অভিযোগ আছে এবং আটককৃত সকলে আওয়ামীলীগের বিভিন্ন কমিটির নেতা বলে জানা গেছে।

 

গ্রেপ্তারকৃত ইউপি সদস্যরা হলেন, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের ভাতশালা গ্রামের আব্দুল জলিল (৪২), নূর হোসেন ওরফে নূরা (৪০), টাউন শ্রীপুরের মাহবুবুর রহমান ওরফে বাবলু (৪৫), চরশ্রীপুরের কামাল হোসেন (৩৪) ও ঘলঘলিয়া গ্রামের শরিফুল ইসলাম (৪৫)।

 

দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান জানান, উল্লেখিত ইউপি সদস্যরা বিগত সরকারের শাসনামলে এলাকায় প্রভাব খাটিয়ে নানা অপকর্মে লিপ্ত ছিল। এমনকি বর্তমান সময়েও তারা আওয়ামীলীগের পক্ষে নানা তৎপরতায় জড়িত থাকায় জনসাধারন তাদের ওপর ক্ষুব্ধ ছিল। একাধিক অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে বলে ওসি জানান।

 

এছাড়া পুলিশের অপর এক অভিযানে আমির হোসেন মিঠু (৩৫) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের আকবর আলী গাজীর ছেলে এবং সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ ছাত্রলীগের সাবেক ছাত্রলীগের সভাপতি ছিলেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com