• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৫৯
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

দেবহাটায় বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ ৩০বোতল কোরেক্স মাদক আটক

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ২৬৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৬ জুন, ২০২৫

দেবহাটার শাঁখরা বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ ৩০ বোতল কোরেক্স মাদক আটক হয়েছে। তবে এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

 

এবিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে বলে বিজিবি জানায়।

 

বিজিবির দেয়া তথ্য মতে জানা গেছে, নীলডুমুর ১৭ বিজিবির অধীনস্থ দেবহাটার শাঁখরা বিজিবির একটি দল সোমবার ১৬ জুন দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে হাড়দ্দহ এলাকার পিচ রাস্তার উপর থেকে ৩০ বোতল মাদকদ্রব্য কোরেক্সসহ একটি মোটরসাইকেল জব্দ করে। শাঁখরা বিওপির ক্যাম্প কমান্ডার আফজাল হোসেনের নেতৃত্বে সিজার কমান্ডার নাসিরুদ্দিনসহ একটি দল অভিযান চালিয়ে এই ৩০ বোতল কোরেক্স মাদক ও একটি মোটরসাইকেল আটক করে। মোটরসাইকেলটির রেজিষ্ট্রেশন নং- খুলনা মেট্রো হ ১২-৩৩-৪৩।

 

আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ লক্ষ ৯২ হাজার টাকা বলে বিজিবি সূত্র জানায়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com