• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৩২
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

দেবহাটায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ১৬ ও ১৭ মে সমাবেশ সফলে প্রস্তুতি সভা

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ৬৫০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১০ মে, ২০২৫

দেবহাটায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আগামী ১৬ মে সেমিনার ও ১৭ মে তারুন্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্টার বিষয়ে সমাবেশ সফলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ মে সকাল সাড়ে ১১টায় দেবহাটা উপজেলা মডেল মসজিদের হলরুমে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর কবির পল্টু।

 

প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডঃ কামরুজ্জামান ভূট্রো।

 

বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজিব, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মঞ্জুরুল শোর্শেদ মিলন ও যুগ্ম আহবায়ক এসএম তানভীর মজিদ।

 

দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম বাবুর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম বাপ্পা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শামিউল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহম্মদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান মিন্টু, যুগ্ম আহবায়ক আলমগীর কবির, যুগ্ম আহবায়ক রিয়াজ কামাল মামুন, যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক জাকিরুল ইসলাম, দেবহাটা ইউনিয়নের আহবায়ক মোহাসিন আলী, সদস্য সচিব হাবিবুল্লাহ, নওয়াপাড়া ইউনিয়নের সদস্য সচিব রুহুল আমিন, সখিপুর ইউনিয়নের আহবায়ক আনোয়ার হোসেন, পারুলিয়া ইউনিয়নের শফিকুল ইসলাম ও রেজাউল ইসলাম, কুলিয়া ইউনিয়নের আহবায়ক আব্দুর রহিম, সদস্য সচিব মুরশিদ আলী প্রমুখ।

 

সভায় আগামীতে স্বেচ্ছাসেবক দলের সম্মেলনে যারা ত্যাগী ও জেলজুলুমের শিকার হয়েছে তাদেরকে প্রাধান্য দেয়ার আহবান জানানো হয়। এছাড়া আগামী ১৬ ও ১৭ মে সমাবেশ সফলে বিস্তারিত আলোচনা করা হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com