• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:১৪
সর্বশেষ :
ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আফিল গেটে দুর্বৃত্তদের গুলিতে কমিউনিস্ট পার্টি নেতা সোহেল নিহত শ্রমিক ইয়াসিনের অসুস্থ স্ত্রীকে বাঁচাতে এমপি রকিবুল ইসলাম বকুলের সহায়তা

দোয়ারাবাজার থানা পুলিশের কর্মবিরতি শেষে কাজে যোগদান

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি / ৯৯৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১২ আগস্ট, ২০২৪
পুলিশের কর্মবিরতি অবশেষে কাজে যোগদান

দেশের বিভিন্ন থানায় হামলা ও সহকর্মীদের হত্যার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীদের সংগঠন। ৭ আগস্ট বুধবার বিকেলে সারা দেশের পুলিশের সাথে একাত্মতা পোষণ করে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসানের নেতৃত্বে কর্মবিরতি ঘোষণা করেছেন দোয়ারাবাজার থানা পুলিশ।

 

এসময় বিক্ষুব্ধ পুলিশ সদস্যরা নানা স্লোগান দিতে থাকেন। তাদের মূল দাবি, রাজনৈতিকভাবে তাদের যেন কেউ ব্যবহার করতে না পারে এবং সিনিয়রদের তাঁবেদারি না করা।

 

এর আগে গণমাধ্যমে দেয়া এক বিজ্ঞপ্তিতে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ বদরুল হাসান বলেন, গত কয়েক বছর ধরে পুলিশের কতিপয় ঊর্ধ্বতন কর্মকর্তার দলীয়করণের মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে পুলিশের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ন হয়েছে। যার ফলে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকে সারা দেশের পুলিশ সদস্যদের উপর এবং পুলিশের প্রতিষ্ঠান সমূহের উপর নির্বিচারে হামলা চালানো হয়েছে।

 

সাধারণ কনস্টেবল ও এস আই, এ এস আই গণ বলেন, অসংখ্য পুলিশ সদস্য নিহত হয়েছে এবং প্রায় ৪৫০টি থানা ও ৭০টির মত পুলিশ স্থাপনায় অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট চালানো হয়েছে। এ পরিস্থিতিতে পুলিশ সদস্যদের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ পুলিশের ‘অধিনস্থ কর্মচারী সংগঠন’ মঙ্গলবার থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছিলেন। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ বদরুল হাসান বলেছেন এখন ফলপ্রসূ আলোচনার সাপেক্ষে আমরা আমাদের কাজে যোগদান করেছি।

 

এখন থেকে জন কল্যাণে মানুষের সেবা করতে পারি। ১২ আগষ্ট সোমবার থেকে দোয়ারাবাজার থানার সকল কার্যক্রম পুনরায় চালু করা হল।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com