• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৩৪
সর্বশেষ :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আফিল গেটে দুর্বৃত্তদের গুলিতে কমিউনিস্ট পার্টি নেতা সোহেল নিহত

নওগাঁয় ছাত্রীকে যৌ ন হেনস্তার অভিযোগে শিক্ষক আটক

নওগাঁ প্রতিনিধি / ৬৭০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগে শিক্ষক আটক

নওগাঁ জেলার মান্দায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ। আজ বুধবার (২৩ অক্টোবর) কুড়িয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষকের নাম এনামুল হক।
তিনি উপজেলার কশব ইউনিয়নের চককোঁচাড় গ্রামের আবুল কাসেম সরদারের ছেলে। এর আগেও এ ধরণের একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা জানান গত বুধবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে তার মেয়ে প্রতিদিনের মতো বিদ্যালয়ে যায়। বিদ্যালয়ে অবস্থানকালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক কৌশলে তার মেয়েকে বিদ্যালয়ের ছাদে ডেকে নেন এবং যৌন হেনস্তা করেন।
বিষয়টি জানাজানি হলে এলাকার লোকজন বিক্ষুব্ধ হয়ে বিদ্যালয় ঘেরাওসহ শিক্ষক এনামুল হককে অবরুদ্ধ করে রাখে। এসময় উত্তেজিত জনতা শিক্ষক এনামুল হকের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ  (ওসি) মনসুর রহমান জানান ঘটনাস্থল থেকে অবরুদ্ধ শিক্ষক এনামুল হককে উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com