• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:২৮
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নওগাঁয় শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন 

নওগাঁ প্রতিনিধি / ২৪০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
শিক্ষকের অপসারণের দাবিতে  মানববন্ধন 

নওগাঁর রানীনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: সাদেকুল ইসলাম পিটুর সাথে ছাত্রীর অনৈতিক কাজের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় সচেতন অভিভাবক ও এলাকাবাসী শিক্ষক পিটুর অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে।
মঙ্গলবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় রানীনগর উপজেলার সামনে রানীনগর -আবাদপুকুর রাস্তায় অভিভাবক ও এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন শিক্ষাপ্রতিষ্ঠান একটি পবিত্র জায়গা।
শিক্ষকরা সমাজের সবচেয়ে শ্রদ্ধেয় ব্যক্তি। যদি এমন প্রতিষ্ঠানে শ্রদ্ধেয় ব্যক্তিদের নৈতিক স্খলন ঘটে তার ওই প্রতিষ্ঠানে থাকার কোন অধিকার নেই। সেহেতু পিটু মাস্টারের ওই প্রতিষ্ঠানে চাকরি করার অধিকার নেই। দ্রুত তার বিচারের জোর দাবি জানায়। এলাকাবাসীর সুত্রে জানা যায়, কয়েক বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পিটু মাস্টার ও তার ছাত্রীর মধ্যকার অনৈতিক ভিডিও ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় অভিভাবক ও এলাকাবাসী বার বার বিক্ষোভ প্রতিবাদ জানালেও রহস্যময় কারনে তিনি চাকরিতে বহাল থাকেন। বিগত সরকারের আমলে স্থানীয় নেতাদের সঙ্গে রাতের অন্ধকারে রফা-দফা হওয়ার অভিযোগ রয়েছে।
উক্ত মানববন্ধনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,  নিরাপদ সমাজ চাই এর আহবায়ক মেজবাউল হক লিটন, রানীনগর মহিলা কলেজের সহকারী অধ্যাপক জাকির হোসেন, প্রভাশক মোস্তাক আহমেদসহ অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com