• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৩৭
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নওয়াজের মেয়ে মারিয়াম পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হচ্ছেন

প্রতিনিধি: / ২৯৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে মারিয়াম নওয়াজকে মনোনয়ন দিয়েছে তার দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)। গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পিএমএল-এনের প্রেসিডেন্ট ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ কথা জানান। বর্তমানে দলের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা মারিয়াম দেশটির নওয়াজের বড় মেয়ে। নওয়াজের ভাই শাহবাজও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন। নওয়াজ শরিফও একসময় প্রদেশটির মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ৮ ফেব্রæয়ারি পাকিস্তানের জাতীয় পরিষদের পাশাপাশি চারটি প্রাদেশিক পরিষদেও নির্বাচন অনুষ্ঠিত হয়। এরই একটি পাঞ্জাব। গত বৃহস্পতিবার পাকিস্তানে জাতীয় পরিষদ ও প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পরিষদের ২৬৬টির মধ্যে ২৬৫ আসনে ভোট হয়েছে। সরকার গঠনের জন্য জাতীয় পরিষদে অন্তত ১৩৪ আসন দরকার। কিন্তু কোনো দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তাই জোট সরকার গঠন করছে দেশটি। জাতীয় পরিষদে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৯২ আসন জিতেছেন। নওয়াজ শরিফের পিএমএল-এন ৭৫ ও বিলাওয়াল ভুট্টো জারদারির পিপিপি ৫৪ আসন পেয়েছে। বাকি আসন পেয়েছে অন্যান্য দল। এছাড়া একই দিনে পাকিস্তানে জোট সরকার গঠনের ঘোষণা দিয়েছে নওয়াজ শরিফ নেতৃত্বাধীন পিএমএল-এন ও পাকিস্তান পিপলস পার্টিসহ (পিপিপি) কয়েকটি দল। আর এই নতুন সরকারের নেতৃত্বে থাকবেন শাহবাজ শরিফ। দুই বছর আগে এই দলগুলোই ইমরান খান সরকারকে উৎখাত করে পিএমএল-এন প্রেসিডেন্ট শাহবাজ শরিফের নেতৃত্বে জোট সরকার গঠন করেছিল।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com