• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৫১
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

না.গঞ্জ বন্দরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

জাহাঙ্গীর হোসেন / ৫৯০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫

সারা দেশের ন্যায় না.গঞ্জ বন্দর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ আয়োজিত বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১৪ জুলাই) সকালে বন্দর উপজেলা পরিষদ হলরুমে বন্দর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সদানন্দ রায়’র সভাপতিত্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।

 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিউর রহমানবন্দর।

 

আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা, আশরাফুল ইসলাম, ডা’. সোনালী আক্তার মেডিকেল অফিসার এমসিএইচ-এফপি, উপজেলা বিভিন্ন দপ্তর প্রধানসহ পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

 

আলোচনা সভা শেষে শেষে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী মাহবুবা আক্তার স্বর্না, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো নবী হোসেন, পরিবার কল্যাণ পরিদর্শকা খোদেজা আক্তার, ইউনিয়ন পরিষদ মুছাপুর, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ধামগড়, সূর্য মূখী ক্লিনিক বন্দর কে প্রধান অতিথি পুরস্কার ও সনদ প্রদান করেন।

 

প্রধান অতিথি বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বন্দর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রমে প্রসংশা করেন।

 

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বন্দর উপজেলা পরিবার পরিকল্পনার সহকারী কর্মকর্তা মো. কাওশার হোসাইন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com