• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৩৮
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নিগাররা অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় চান

প্রতিনিধি: / ২৫৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২০ মার্চ, ২০২৪

স্পোর্টস: দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়ার মেয়েরা। তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। বৃহস্পতিবার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। এই সিরিজটি আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ। সিরিজ শুরুর আগে বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন নিগার সুলতানা। যেখানে নিজেদের শক্তির জায়গা উল্লেখ করে অজিদের শক্তিতে আঘাত করতে চান বলে জানান বাংলাদেশ অধিনায়ক। প্রতিপক্ষের শক্তি কোথায় সে প্রসঙ্গে নিগার বলেন, ‘তারা ৪ থেকে ৫ জন ব্যাটারের ওপর অনেক বেশি নির্ভর করে। আমাদের লক্ষ্য থাকবে, তাদের সেই শক্তির জায়গাটা যেন ভেঙে দিতে পারি যত দ্রুত সম্ভব হয়।’ অজিদের যেখানে ব্যাটিংয়ে শক্তি সেখানে বাংলাদেশের শক্তি বোলিংয়ে, ‘বোলিংয়ে আমরা সেরা, এটা সবসময় বলতে হবে। এই মাঠে বলেন বা যে কোনো জায়গায় হোক, আমার বোলাররা অনেক বড় বড় জায়গায় আত্মবিশ্বাসের সঙ্গে ভালো পারফরম করে দিয়েছে। সেদিক থেকে অনেক আত্মবিশ্বাসী আমি। যেহেতু ব্যাটিং নির্ভর দল ওরা।’ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নামবে বাংলাদেশ নারী দল। ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তানের মতো বড় দলগুলোর বিপক্ষে সিরিজ খেললেও এই সিরিজকে সবচেয়ে বড় মনে করেন নিগার। অস্ট্রেলিয়ার মেয়েরা প্রথমবার বাংলাদেশ সফরে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এলেও তারা এই সফরকে গুরুত্ব দিচ্ছেন বলে মনে করেন নিগার, ‘এখন পর্যন্ত অবশ্যই (সবচেয়ে বড় সিরিজ)। তারা বিশ্বের ভালো দল। বিশ্ব চ্যাম্পিয়ন দল। তাদের বিপক্ষে খেলা আমাদের দলের জন্য অনেক বড় একটা অভিজ্ঞতা হবে। গত ৬-৭ মাস আমরা যেমন ক্রিকেট খেলে এসেছি, তারাও আমাদের হালকাভাবে নেয়নি। সেটা ওদের স্কোয়াড দেখেই বোঝা গেছে। বিশ্বকাপও এখানে। তো সব কিছু মিলিয়ে যতগুলো সিরিজ খেলেছি, ভারত বলেন, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা…তারা (অস্ট্রেলিয়া) ভালো দল।’


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com