• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:২৬
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ নদীতে বিরল প্রজাতির কচ্ছপ অবমুক্ত

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ১৭৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কৈখালী বন স্টেশন কর্তৃক সুন্দরবনের চুনকুড়ি নদীতে একটি বিরল প্রজাতির কচ্ছপ অবমুক্ত করা হয়েছে।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১০টার দিকে বন বিভাগের তত্ত্বাবধানে কচ্ছপটি অবমুক্ত করা হয়। উদ্ধারকৃত কচ্ছপটির ওজন প্রায় ৩০ কেজি।

 

কৈখালী বন স্টেশনের স্টেশন অফিসার (এসও) টি. এম. সুলতান জানান, একটি সংঘবদ্ধ পাচারকারী চক্র কচ্ছপটি সুন্দরবন এলাকা থেকে ধরে লোকালয়ে পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের একটি টহল দল অভিযান চালিয়ে পূর্ব কৈখালী গ্রামের মান্নান নামে এক ব্যক্তির বাড়ির পুকুর থেকে কচ্ছপটি উদ্ধার করে। উদ্ধারের পর কচ্ছপটিকে তার স্বাভাবিক পরিবেশে ফেরত পাঠাতে চুনকুড়ি নদীতে অবমুক্ত করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পাচারকারীকে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বন কর্মকর্তারা।

 

বন বিভাগ জানায়, উদ্ধার হওয়া কচ্ছপটি একটি বিপন্ন ও গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী, যা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অবৈধভাবে বন্যপ্রাণী সংগ্রহ ও পাচার দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com