• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৪০
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

পাকিস্তানের প্রেসিডেন্ট বেতন নেবেন না

প্রতিনিধি: / ২৩০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৩ মার্চ, ২০২৪

বেশ কিছুদিন ধরেই অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান। দেশ অর্থনৈতিক সংকটে জর্জরিত হওয়ায় বেতন নেবেন না পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। মঙ্গলবার (১২ মার্চ) এ ঘোষণা দেন তিনি। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

প্রেসিডেন্টের সচিবালয় প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট জারদারি সিদ্ধান্ত নিয়েছেন, রাষ্ট্রপ্রধানের পদে থাকা অবস্থায় বেতন নেবেন না তিনি। অর্থনৈতিক সংকটকালে দেশের দূরদর্শী আর্থিক ব্যবস্থাপনাকে উৎসাহিত করার জন্য তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
শুধু প্রেসিডেন্ট জারদারি নন, সংকটকালীন পরিস্থিতিতে বেতন না নেওয়ার কথা জানিয়েছেন পাকিস্তানের নবনিযুক্ত স্বরাষ্ট্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণবিষয়ক মন্ত্রী মহসিন নাকভি।
গতকাল এক এক্স (সাবেক টুইটার) বার্তায় বেতন না নেওয়ার ঘোষণা দিয়ে নাকভি বলেন, ‘এমন চ্যালেঞ্জিং সময়ে সম্ভাব্য সব উপায়ে দেশের সেবা করার জন্য প্রস্তুত রয়েছি।’
রোববার (১০ মার্চ) পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সহ-সভাপতি আসিফ আলি জারদারি। পাকিস্তানের প্রেসিডেন্ট পদ নিয়ে ভোট হয় শনিবার। এতে ৪১১ ভোট পান আসিফ আলি জারদারি। তার প্রতিদ্ব›দ্বী প্রার্থী পিকেএমএপির চেয়ারম্যান মেহমুদ খান আচাকজাই মাত্র ১৮১ ভোট পান। এরপর আসিফ আলি জারদারিকে জয়ী ঘোষণা করে পাকিস্তানের নির্বাচন কমিশন ইসিপি।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রেসিডেন্ট হলেন তিনি। এর আগে ২০০৮ থেকে ২০১৩ পর্যন্ত জারদারি পাকিস্তানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com