• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:১১
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

পাটকেলঘাটায় মোটরসাইকেল চোর সিন্ডিকেটের হোতাসহ আটক ৪

নিজস্ব প্রতিনিধি / ৭৮৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৭ জুলাই, ২০২৪
মোটরসাইকেল চোর সিন্ডিকেটের হোতাসহ আটক ৪

সাতক্ষীরার পাটকেলঘাটা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে মোটরদসাইকেল চোর চক্রের হোতাসহ ৪চোরকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (৬জুলাই) রাতে থানার জুজখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

এসময় তাদের কাছ থেকে একটি চোরাই মোটর সাইকেল জব্দ করা হয়। আটককৃতরা হল জুজখোলা গ্রামের মৃত সালাম সরদারের ছেলে মোঃ ইব্রাহিম সরদার(৪৫), মো: গফফার সরদারের ছেলে মো: নাইম হোসেন(১৯), তৈলকুপি গ্রামের মান্নান গাজীর ছেলে আরিজুল গাজী(২২) ও নোয়াকাটি গ্রামের আসাদুল হকের ছেলে জুবায়ের আহম্মেদ জনি ওরফে রাসেল(২০)।

 

আটকের বিষয় নিশ্চিত করে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আসামীদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

উল্লেখ্য, পাটকেলঘাটা থানা এলাকার চৌগাছা ও যুগিপুকুরিয়া গ্রাম থেকে বিগত দু-দিনে ২টা মোটরসাইকেল চুরি হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com