• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৩২
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

পাতাল রেলে গোলাগুলি, নিউ ইয়র্কে হতাহত ৫

প্রতিনিধি: / ৩১০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

বিদেশ : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির একটি সাবওয়ে স্টেশনে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও পাঁচজন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে ট্রেনে দুই গ্রুপের বিবাদ থেকেই এই হামলার সূত্রপাত। স্থানীয় সময় সোমবার বিকালে নিউ ইয়র্ক সিটির ব্রংকসের একটি ট্রেন প্ল্যাটফর্মে কিশোরদের দুটি দলের মধ্যে তর্কাতর্কির পর গোলাগুলি শুরু হয়। এই ঘটনায় ছয়জনকে হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। নিউ ইয়র্ক শহরের পুলিশ ট্রানজিট প্রধান মাইকেল কেম্পার বলেন, আমরা বিশ্বাস করি না যে, এটা লক্ষ্যহীন কোনো হামলা। একটি ট্রেনে দুই গ্রæপের মধ্যে বিবাদ থেকেই এই হামলার সূত্রপাত। তিনি আরও বলেন, দূর্ভাগ্যবশত হামলায় ৩৪ বছর বয়সী এক তরুণ নিহত হয়েছে। এ ছাড়া আহতদের মধ্যে ১৪ বছর বয়সী এক কিশোরী, ১৫ বছর বয়সী এক কিশোর এবং ৭১ বছর বয়সী এক ব্যক্তি রয়েছে। এই ঘটনায় জড়িতদের খুঁজছে পুলিশ। যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতার ঘটনা প্রায়ই ঘটে থাকে। সূত্র: আল জাজিরা উল্লেখ্য, স¤প্রতি নিউইয়র্কের পাতাল রেলে এই ধরণের হামলার ঘটনা অনেকাংশে বেড়েছে। দেশটির পুলিশের দেয়া তথ্য মতে, ২০২৩ সালে ৫৭০ বার পাতাল রেলে হামলার ঘটনা ঘটেছে। তবে এখনও বারে বারে কেন পাতাল রেলে হামলার ঘটনা ঘটছে তার কোনো কারণ খুঁজে বের করতে পারেনি পুলিশ।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com