• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:২৪
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ কোচ সুদান ম্যাচ প্রসঙ্গে যা বললেন

প্রতিনিধি: / ২৬২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

স্পোর্টস: বিশ্বকাপ বাছাইয়ে ফিলিস্তিনের মুখোমুখি হওয়ার আগে সুদানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। একটিতে ড্র ও অন্যটিতে তিন গোলে হেরেছে। তবে শেষ ম্যাচ হারলেও ইতিবাচক অনেক কিছুই দেখছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। প্রথম প্রস্তুতি ম্যাচ শেষে কোচ কাবরেরা ইতিবাচক মনোভাব পোষণ করেছিলেন। দ্বিতীয় ম্যাচের পর আত্ববিশ্বাসী কণ্ঠে বলেছেন, ‘এই দুইটা ম্যাচ আমাদের ২১ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে নামার প্রস্তুতিতে বড় ভুমিকা রাখবে। আমরা এখন অনেক ভালো অবস্থানে আছি এবং এখানে আসার আগের অবস্থার তুলনায় ভালো খেলছি। ২১ মার্চের জন্য আমরা এখন অনেকটাই প্রস্তুত।’ সুদানিরা শারীরিকভাবে বেশ শক্তিশালী। ফিলিস্তিনরাও তাদের কাছাকাছি। তাই সুদানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খুব বড় ভুমিকা রাখবে মনে করেন কোচ, ‘আরেকটি প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ ম্যাচ খেললাম আমরা সুদানের মতো শক্তিশালী দলের বিপক্ষে। শারীরিক শক্তি তুলনায় সুদান আর ফিলিস্তিন প্রায় কাছাকাছি। শারীরিক শক্তিতে ওরা আমাদের চেয়ে অনেক এগিয়ে। তারপরও দলের সবাই জোর লড়াই করে গেছে। আমি মনে করি দুটি ম্যাচ থেকেই ইতিবাচক অনেক কিছু মিলেছে আমাদের।’ আগামীকাল রোববার বাংলাদেশ দল কুয়েত যাবে। ২১ মার্চ সেখানে ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ২৬ মার্চ কিংস অ্যারেনাতে হবে হোম ম্যাচ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com