• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৪৫
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বাগেরহাটে অগ্নিকান্ডে মশার কয়েল কারখানা পুড়ে ছাই

প্রতিনিধি: / ২৭১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৬ মার্চ, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট শহরের দড়াটানা সেতু সংলগ্ন নারকেলের আচা দিয়ে মশার কয়েল তৈরির কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। আগুনে কারখানাটি সম্পূর্ন পুড়ে গেলেও কর্মরত ২৫ শ্রমিক সবাই নিরাপদ রয়েছে। বিদ্যুতের সর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করেছে ফায়ার সার্ভিস।

বাগেরহাট ফায়ার সাভিসের সিনিয়র ষ্টেশন অফিসার মো: সাহাবুদ্দিন জানান, শহরের দড়াটানা ব্রিজ এলাকায় নারকেলের আচা গুড়া করা কারখানায় আগুনের খবর শুনে আমাদের দুটি ইউনিট তড়িৎ গতিতে আগুন নিয়ন্ত্রের কাজ শুরু করে। প্রায় আধাঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের সর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। তবে এই ঘটনায় কেই হতাহত হয়নি।

কারখানার মালিক আল-আমিন হোসেন জানান, দুপুরে শ্রমিকরা টিফিনে গেলে আগুন দেখে স্থানীয় লোকজন ডাক চিৎকার শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এর লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে কারখানাটি পুড়ে ছাই হয়ে যায়। তাৎক্ষনিক ক্ষতির পরিমান জানাতে পারেনি তিনি


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com