• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৩৬
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বিয়ের পরের দিন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো বর : বাড়িতে শোকের মাতম

নওগাঁ প্রতিনিধি / ২৬১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো বর

বিষাদে পরিনত হলো আত্রাই উপজেলার নন্দনালী  গ্রামের বিয়ে বাড়ি। বৌভাতের দিন বাড়িতে আগত অতিথিদের জন্য বাজারে দই আনতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না নতুন বর সাজেদুর রহমানের। আজ শনিবার (১৪ সেপ্টেম্বর)  বেলা ১২ টার দিকে আত্রাই টু বান্দাইখাড়া সড়কের শুটকিগাছা নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের সাথে সংঘর্ষে গুরুতর আহত হয় সাজেদুর রহমানসহ ৩জন।
স্থানীয়রা দ্রুত আহতের উদ্ধার করে উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাঃ  আহত সাজেদুর রহমান (২৪) কে মৃত বলে ঘোষণা করেন এবং গুরুতর আহত মিশন কে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন। নিহত সাজেদুর রহমান আত্রাই উপজেলার নন্দনালী গ্রামের আজাদুলের একমাত্র পুত্র।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় গতকাল সাজেদুরের বিবাহ সম্পন্ন হয় আজ তাদের বাড়িতে চলছিলো বৌভাতের প্রস্তুতি। সদা হাস্যউজ্জল সদালাপী সাজেদুর রহমানের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মেহেদীর রং না শুকাতেই  স্বামীকে হারিয়ে পাগল প্রায় নববধূ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com