• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:০৭
সর্বশেষ :
নিরাপদ খুলনা চাই’ সামাজিক সংগঠনের পক্ষ থেকে পরিষদের নবনিযুক্ত প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী কে ফুলেল শুভেচ্ছা ১৩ নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও ১৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো: রফিকুল ইসলাম খান খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রাণ সায়ের খাল পরিষ্কার ও বৃক্ষ রোপন কর্মসূচি

সাতক্ষীরা প্রতিনিধি / ২৫০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালী, প্রাণ সায়ের খাল পরিষ্কার ও বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ওয়াটারএইড বাংলাদশে ও সুইসকন্টাক্ট বাংলাদেশ এর যৌথ উদ্যোগে এবং সাতক্ষীরা পৌরসভা ও রূপান্তর এর আয়োজনে সাতক্ষীরা পৌরসভার সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রাণ সায়ের খাল পরিষ্কার এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।

 

পরে কনজারভেন্সি ইন্সপেক্টর ইদ্রিস আলীর নেতৃত্বে খাল পরিষ্কারে অংশগ্রহণ করেন পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীবৃন্দ।

 

র‍্যালী’তে উপস্থিতি ছিলেন, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ,পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী, সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান সহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা সহ রূপান্তর ও বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের কর্মকর্তাবৃন্দ।

 

র‍্যালি শেষে পৌরসভা সংলগ্ন প্রাণ সায়র খালের ধার দিয়ে বৃক্ষরোপণ করা হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com