• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৪৯
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

মণিরামপুরে ফসলী জমি নষ্ট করে মৎস্যঘের অপসারণের দাবিতে কৃষক সমাবেশ

নূরুল হক, মনিরামপুর প্রতিনিধি / ২১০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৮ মে, ২০২৫

মণিরামপুরে অবৈধ মৎস্যঘের নির্মাণ বন্ধের দাবীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘জাগো কৃষক, বাঁচাও দেশ’ এ শ্লোগান কে সামনে নিয়ে স্থানীয় কৃষকদের আয়োজনে যশোরের মণিরামপুরে প্রায় ১০/১২টি গ্রামের কৃষকরা এ সমাবেশে যোগদান করে।

 

ফসলী জমি নষ্ট করে লাগামহীন অবৈধ মৎস্যঘের নির্মাণ বন্ধ ও অনুমোদনহীন অবৈধ ঘের অপসারণের দাবিতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সোমবার বিকেলে উপজেলার ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে উপজেলার জয়পুর, ব্রাহ্মণডাঙ্গা, ভবানীপুর, ঢাকুরিয়া, ভোজগাতী, কন্দর্পপুর, হুরগাতী, টুনিয়াঘরা, সমশকাটি, ব্রহ্মপুর গ্রামের সহস্রাধিক কৃষক এ সমাবেশে অংশ নেন।

 

এতে বক্তব্য রাখেন মাষ্টর নূরুল ইসলাম মাস্টার, সাইফুল ইসলাম, জাকির হোসেন, মনিরুল ইসলাম পাটোয়ারী, শফিউর রহমান, আনসার আলীসহ প্রমুখ।

 

এ সময়ে বক্তারা অবৈধ মৎস্যঘেরসহ ভেড়ীবাধ উচ্ছেদ ও ফসলী জমি নষ্ট করে মৎস্যঘের নির্মাণ বন্ধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com