• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:১৪
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

মহম্মদপুরে জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত 

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি / ২৪৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
মহম্মদপুরে জামায়াতের যুব সমাবেশ

মাগুরার মহম্মদপুর ৬নং ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে জামায়াতে ইসলামের যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলার রওশন মার্কেট চত্বরে এই যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

মহম্মদপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হুসাইন আহমেদ কাবুলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসনের প্রার্থী অধ্যাপক এম বি বাকের।

 

মহম্মদপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মুহাম্মদ আব্দুর রহমানের পরিচালনা ও ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারী মামুনুর রশীদ মিলনের সার্বিক ব্যবস্থাপনায় আরও বক্তব্য দেন জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাহবুবুর রহমান, আইসিটি সম্পাদক মাও. কবির হুসাইন, উপজেলা আমির মাও. নুর আহমেদ আলী, যুব বিভাগের জেলা সেক্রেটারী অধ্যাপক রবিউল ইসলাম, সেক্রেটারী অধ্যাপক  রেজাউল হক, নির্বাচন পরিচালক নজরুল ইসলাম, যুব বিভাগের সেক্রেটারী জাহাঙ্গীর আলম, উপজেলা জামায়াতের বাইতুল মাল সম্পাদক মাও. মোশারেফ হোসেন এবং জেলা ছাত্র শিবিরের সেক্রেটারী জুবায়ের হুসাইন সাগর প্রমূখ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com