• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৪৯
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

মহম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেফতার-১ 

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি / ২৩১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
মহম্মদপুরে যৌথ বাহিনীর অভিযান

মাগুরার মহম্মদপুরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে অস্ত্র-গুলি ও নগদ অর্থসহ বেশকিছু সরঞ্জাম উদ্ধার করেছেন। এ ঘটনায় রাশেদুজ্জামান ওরফে রাশেদুল ইসলাম (২৬) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে।

 

রবিবার সকালে উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের কালিশংকরপুর এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্ত্র-গুলি, নগদ অর্থসহ বেশকিছু সরমঞ্জাম উদ্ধার এবং রাশেদুজ্জামান নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত রাশেদ কালিশংকরপুর গ্রামের আকরাম মোল্যার ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ ঠাকুর দাস মন্ডল।

 

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ঠাকুর দাস মন্ডল জানান, উপজেলার কালিশংকরপুর এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানের সময় জানা যায়- রাশেদুজ্জামানের বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য এবং অস্ত্র গুলি রয়েছে। এর সত্যতা যাচাই করার জন্য যৌথ বাহিনী উক্ত বাড়িতে অভিযান পরিচালনা করেন।

 

এ সময় রাশেদুজ্জামানের ঘরের মধ্য থেকে একটি দেশীয় তৈরী রিভলবার, ৪ রাউন্ড গুলি, একটি চাকু, নগদ ২৪ হাজার ৫শ টাকা এবং একটি হোন্ডা উদ্ধার করা হয়। রাশেদকে তাৎক্ষনাত গ্রেফতার করা হয়েছে। মামলা দায়েরের কার্যক্রম চলমান আছে। মামলা হলে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com